২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন দুর্ঘটনায় উত্তর ভারতে ১০ জন নিহত

ঘন কুয়াশার কারণে ভারতের উত্তর প্রদেশে পৃথক তিনটি ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত এবং প্রায় ৪০ জন আহত হয়েছে বলে শনিবার ভারতের রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2010, 10:49 AM

Updated : 24 Aug 2022, 06:01 PM

মুম্বাই, জানুয়ারি ০২(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ঘন কুয়াশার কারণে ভারতের উত্তর প্রদেশে পৃথক তিনটি ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত এবং প্রায় ৪০ জন আহত হয়েছে বলে শনিবার ভারতের রেল কর্তৃপক্ষ জানিয়েছে। বার্তা সংস্থা পিটিআইকে উত্তর প্রদেশের কেন্দ্রীয় রেলওয়ের জেনারেল ম্যানেজার হরিশ চন্দ্র যোশী জানান, শনিবার সকালের দিকে ঘন কুয়াশার কারণে কিছু দেখতে না পারাই এ দুর্ঘটনার জন্ম দিয়েছে। এ কারণে বেশ কিছু ট্রেন বিলম্বে যাত্রা শুরু করে বলেও জানা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/১৬৪৫ ঘ.