সাও পাওলো, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- প্রবল বৃষ্টিতে ভূমিধস হয়ে ব্রাজিলে কমপক্ষে ৪৪ জন প্রাণ হারিয়েছে। শুক্রবার রিও ডি জেনিরো রাজ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার ব্রাজিলের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র আঙরা বিচের একটি ছোট্ট হোটেলে ২২ জনের মৃত দেহ পাওয়া গেছে বলে জানায় রিও ডি জেনিরোর জননিরাপত্তা বিভাগ। তারা আরও জানায়, হোটেলটির আশপাশের বাড়ি ঘরগুলোও বিধ্বস্ত হয়েছে।
টেলিভিশনের ভিডিও ফুটেজে দেখা গেছে, ভূমিধসে রীতিমতো মাটিচাপা পড়ে আছে আঙরার সাঙ্কাই হোটেল এবং এর আশপাশের বাড়িঘরগুলো। হেলিকপ্টার এবং বড় নৌকা নিয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে হিমশিম খাচ্ছে। গ্লোবো নিউজ টেলিভিশনকে এ কথা জানান উদ্ধারকারী দলের প্রধান পেড্রো মেকাডো।
জননিরাপত্তা বিভাগ আরও জানায়, নিহতদের মধ্যে প্রায় ৪০ জন হোটেলের তালিকাভুক্ত অতিথি ছিলেন। রয়টার্সকে তারা জানান, আবহাওয়ার পূর্বাভাসে আগামী কয়েক দিন আরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় উদ্ধারকাজ বিঘি
bdnews24