২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নববর্ষ বরণ করল বিশ্ব

নববর্ষ বরণ করেছে বিশ্বের লাখ লাখ মানুষ। হিমশীতল তাপমাত্রা উপেক্ষা করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রসহ রাশিয়া, অস্ট্রেলিয়া, জাপান সর্বত্র ২০১০ সালকে স্বাগত জানিয়েছে মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2010, 09:31 AM

Updated : 24 Aug 2022, 06:00 PM

ইউরোপ, যুক্তরাষ্ট্র, জানুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নববর্ষ বরণ করেছে বিশ্বের লাখ লাখ মানুষ। হিমশীতল তাপমাত্রা উপেক্ষা করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রসহ রাশিয়া, অস্ট্রেলিয়া, জাপান সর্বত্র ২০১০ সালকে স্বাগত জানিয়েছে মানুষ। ঠিক রাত বারোটার সময় আকাশ জুড়ে আতসবাজির খেলা হয় জার্মানিতে। মস্কো, লন্ডন এবং প্যারিসেও খোলা আকাশের নীচে ছিল একই দৃশ্য। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস স্কয়ারে কড়া নিরাপত্তা এবং শীত উপেক্ষা করে জড়ো হয় লোকজন। মস্কোর রেড স্কয়ারেও নতুন বছরকে স্বাগত জানাতে উল্লাসিত, উচ্ছ্বসিত মানুষের ভিড় দেখা গেছে। জাপানে নতুন বছরকে স্বাগত জানানোটা ছিল একটু ভিন্ন ধরনের। তারা প্রার্থনার মধ্য দিয়ে ২০১০ সালকে স্বাগত জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৩০ ঘ.