ওয়াশিংটন, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানের তালেবানবিরোধী লড়াইয়ে আরও ৩০ হাজার থেকে ৪০ হাজার সেনা ও প্রশিক্ষক পাঠানোর প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেছেন মার্কিন ও ন্যাটো বাহিনীর কমান্ডার জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টাল।
যুক্তরাষ্ট্রের জয়েন্ট চীফস অব স্টাফ এডমিরাল মাইক মুলেন এবং ন্যাটো জোটের সুপ্রিম কমান্ডার এডমিরাল জেমস স্টাভরিদিস এর কাছে দীর্ঘপ্রতিক্ষীত এই অনুরোধ ইতোমধ্যেই জানিয়েছেন ম্যাকক্রিস্টাল।
তবে হোয়াইট হাউস বলেছে, ম্যাকক্রিস্টালের অনুরোধ বিবেচনার আগে তারা আফগানিস্তানে যুদ্ধে পুরো কৌশল আরেকবার পর্যালোচনা করে দেখতে চায়।
পেন্টাগন বলেছে, ম্যাকক্রিস্টালের অনুরোধের বিষয়বস্তু গোপন রাখা হয়েছে। তবে বলা হয়েছে এটি বিশ্লেষণমূলক। এতে সেনা পাঠানোর জন্য কমান্ডারদের সুপারিশসহ আরও কয়েকটি বিষয়ের উল্লেখ রয়েছে।
এবিসি নিউজে রোববার দিস উইক প্রোগ্রামে সিনেটর জন ম্যাককেইন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ৩০ থেকে ৪০ হাজার সেনা পাঠানোর ম্যাকক্রিস্টালের অনুরোধ মেনে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
তবে ম্যাকক্রিস্টাল ওবামাকে অন্যান্য বিকল্প পথ বেছে নেওয়ার সুযোগ করে দিতে কম সংখ্যক সেনার প্রতিশ্র"তির বিষয়টিও ভেবে দেখেছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯০৯ ঘ.
bdnews24