২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সঙ্কট নিরসনে ব্রাজিলকে সময়সীমা দিয়েছে হন্ডুরাস

উৎখাতকৃত প্রেসিডেন্ট মানুয়েল জেলায়ার ভাগ্য নির্ধারণে ব্রাজিলকে ১০ দিন সময়সীমা দিয়েছে হন্ডুরাস সরকার। জেলায়া সোমবার গোপনে দেশে প্রবেশ করে ব্রাজিল দূতাবাসে আশ্রয় নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2009, 09:10 AM

Updated : 26 Aug 2022, 12:06 PM

তেগুছিগালপা, সেপ্টেম্বর, ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উৎখাতকৃত প্রেসিডেন্ট মানুয়েল জেলায়ার ভাগ্য নির্ধারণে ব্রাজিলকে ১০ দিন সময়সীমা দিয়েছে হন্ডুরাস সরকার। জেলায়া সোমবার গোপনে দেশে প্রবেশ করে ব্রাজিল দূতাবাসে আশ্রয় নেন। হন্ডুরাসের সেনাবাহিনী গত জুনে এক অভ্যুত্থানে জেলায়াকে উৎখাত করে নির্বাসনে পাঠায়। কিন্তু এ সপ্তাহে জেলায়া দেশে ফিরেছেন। জেলায়া দূতাবাস থেকে বেরোলে তাকে গ্রেপ্তারের হুমকি দিয়েছেন হন্ডুরাসের অন্তর্বর্তী নেতা রবার্তো মিচেলেত্তি। তবে জেলায়াকে গ্রেপ্তার করতে দূতাবাস ভবনে প্রবেশ না করার প্রতিশ্র"তি দিয়েছেন তিনি। এক বিবৃতিতে হন্ডুরাস সরকার বলেছে, "আমরা ব্রাজিল সরকারকে ১০ দিনের মধ্যে জেলায়ার ভাগ্য নির্ধারণের আহ্বান জানাচ্ছি। তা নাহলে আমরা অতিরিক্ত পদক্ষেপ নিতে বাধ্য হব।" তবে বাড়তি কি পদক্ষেপ নেওয়া হবে বিবৃতিতে সে ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি। ব্রাজিল দূতাবাস ঘিরে রেখেছে শ শ সেনা ও পুলিশ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার ব্রাজিল দূতবাসের এই হয়রানির নিন্দা জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫০৭ ঘ.