২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লকারবি-স্বজনদের সঙ্গে দেখা করেছেন গাদ্দাফি

১৯৮৮ সালে স্কটল্যান্ডের লকারবিতে প্যান অ্যম ফ্লাইটে বোমা হামলায় নিহতদের পরিবারের সঙ্গে এ সপ্তাহে "প্রীতি বৈঠক" করছেন লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি। সিএনএন কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2009, 10:02 AM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ১৯৮৮ সালে স্কটল্যান্ডের লকারবিতে প্যান অ্যম ফ্লাইটে বোমা হামলায় নিহতদের পরিবারের সঙ্গে এ সপ্তাহে "প্রীতি বৈঠক" করছেন লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি। সিএনএন কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। গাদ্দাফির সাক্ষাৎকারটি শুক্রবার প্রকাশিত হয়েছে। এতে তিনি বলেন, "এটা একটি প্রীতি সাক্ষাৎ ও বৈঠক ছিল। আমি নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানিয়েছি।" লিবিয়া আনুষ্ঠানিকভাবে লকারবি বোমা হামলার দায় স্বীকার করে নিয়ে স্বজন হারানো পরিবারগুলোকে বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিয়েছে। এ সপ্তাহে গাদ্দাফি যুক্তরাষ্ট্রে রয়েছেন। তিনি নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে ভাষণ দিয়েছেন। 'ফরিদ জাকারিয়া জিপিএস' নামের অনুষ্ঠানে দেওয়া গাদ্দাফির সাক্ষাৎকারটি রোববার স