২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হন্ডুরাসে জেলায়ার এক সমর্থক নিহত

হন্ডুরাসের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ম্যানুয়েল জেলায়ার সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। জেলায়াকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার বিষয়েও দেশটির অন্তবর্তী সরকারের ওপর বৈশ্বিক চাপ বাড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2009, 08:17 AM

Updated : 26 Aug 2022, 12:05 PM

তেগুসিগালপা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- হন্ডুরাসের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ম্যানুয়েল জেলায়ার সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। জেলায়াকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার বিষয়েও দেশটির অন্তবর্তী সরকারের ওপর বৈশ্বিক চাপ বাড়ছে। ২৮ জুন এক অভ্যুত্থানের মাধ্যমে জেলায়াকে ক্ষমতাচ্যুত করে নির্বাসনে পাঠায় হন্ডুরাসের সেনাবাহিনী ও কংগ্রেস। এর পর থেকে দেশটিতে রাজনৈতিক সংকট শুরু হলেও এতে এটাই প্রথম কোনো মৃত্যুর ঘটনা। তিনমাস নির্বাসনে কাটিয়ে জেলায়া সোমবার দেশে ফিরে রাজধানী তেগুসিগালপায় ব্রাজিল দুতাবাসে আশ্রয় নেন। এ ঘটনায় হন্ডুরাসের রাজনৈতিক সংকটের প্রতি নতুন করে আবার বিশ্ববাসীর নজর পরে। করোনার কার্যালয়ের এক সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাতে রাজধানী তেগুসিগালপার ফ্লোর ডেল ক্যাম্পো জেলায় জেলায়ার ৬৫ বছর বয়সী এক সমর্থক মারা গেছে। এসকুয়েলা হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, শহরের অন্যপ্রান্তে জেলায়ার আরও পাঁচ সমর্থককে গুলি করে আহত করা হয়েছে। রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, ব্রাজিল দূতাবাসের দিকে মিছিল করে যাওয়া হাজার হাজার জেলায়া সমর্থককে বুধবার কাঁদানে গ্যাস ছুঁড়ে বুধবার ছত্রভঙ্গ করে দিয়েছে দাঙ্গা পুলিশ। রেড ক্রসের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই ঘটনায় কেউ আহত হয়েছে বলে জানা যায়নি। ব্রাজিল ও ভেনেজুয়েলা জেলায়াকে ক্ষমতায় পুনর্বহালের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে। হন্ডুরাসের এ সংকটের উদ্বিগ্ন হয়ে দেশটির নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে সহযোগিতা করা বন্ধ করে দিয়েছে জাতিসংঘ। এছাড়া হন্ডুরাস বিষয়ে আলোচনার জন্য এ সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকে বসার অনুরোধ জানিয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১৩৫৬ ঘ.