২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদে পানির অস্তিত্বের সন্ধান পেয়েছে ভারতীয় চন্দ্রাযান

ভারত প্রথম চন্দ্রাভিযানে চাঁদের উপরিভাগে বিশাল পরিমাণে পানির অস্তিত্বের সন্ধান পেয়েছে। 'দ্য টাইমস' পত্রিকা বৃহস্পতিবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে। ব্রিটিশ সংবাদপত্রটি জানিয়েছে, চন্দ্রযান-১ নামের ওই মহাকাশযানটির পাওয়া তথ্যপ্রমাণ অনুযায়ী চাঁদে এখনও পানি তৈরি হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2009, 07:41 AM

Updated : 26 Aug 2022, 12:05 PM

লন্ডন, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারত প্রথম চন্দ্রাভিযানে চাঁদের উপরিভাগে বিশাল পরিমাণে পানির অস্তিত্বের সন্ধান পেয়েছে। 'দ্য টাইমস' পত্রিকা বৃহস্পতিবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে। ব্রিটিশ সংবাদপত্রটি জানিয়েছে, চন্দ্রযান-১ নামের ওই মহাকাশযানটির পাওয়া তথ্যপ্রমাণ অনুযায়ী চাঁদে এখনও পানি তৈরি হচ্ছে। ভারতের ব্যাঙ্গালুরের 'ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন' (আইএসআরও) এর চন্দ্রাভিযান প্রকল্পের পরিচালক মায়াস্বামী আন্নাদুরাই'র উদ্ধৃতি দিয়ে সংবাদপত্রটি বলেছে, "এটা খুবই আনন্দের সংবাদ।" বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের 'ন্যাশনাল অ্যারোনাটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনেস্ট্রশন' থেকে এই যুগান্তকারী আবিষ্কার সম্পর্কে ঘোষণা দেওয়া হবে বলেও সংবাদপত্রটি জানায়। নাসার ওয়েবসাইট জানিয়েছে, "চাঁদে নতুন বৈজ্ঞানিক অনুসন্ধান সম্পর্কে" ২৪ সেপ্টেম্বর গণমাধ্যমকে জানানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১২৫৯ ঘ.