ওয়াশিংটন, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভুটানে সোমবার ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এতথ্য জানিয়েছে।
ইউএসজিএস জানায়, শক্তিশালী ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাজধানী থিম্পুর ১০৪ মাইল (১৬৮ কিলোমিটার) পূর্বে মাটির ৪ দশমিক ৫ মাইল গভীরে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯৪৫ ঘ.
bdnews24