ওয়াশিংটন, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভুটানে সোমবার ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এতথ্য জানিয়েছে। (আরও তথ্যসহ)
বিবিসি জানিয়েছে, এতে অন্তত তিনজন নিহত হয়েছে। বেশকিছু বৌদ্ধবিহার ক্ষতিগ্রস্ত এবং বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ভুটানের মানগার অঞ্চলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
ইউএসজিএস-কে উদ্ধৃত করে রয়টার্স জানায়, শক্তিশালী ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাজধানী থিম্পুর ১০৪ মাইল (১৬৮ কিলোমিটার) পূর্বে মাটির ৪ দশমিক ৫ মাইল গভীরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০৫১ ঘ.
bdnews24