২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নূরদিনের মৃত্যু ডিএনএ পরীক্ষায় নিশ্চিত

ইন্দোনেশিয়ায় এ সপ্তাহে পুলিশের গুলিতে নিহত ব্যক্তি যে মোস্ট ওয়ান্টেড জঙ্গি নূরদিন মোহাম্মদ টপ-ই তা ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয়েছে। পুলিশ শনিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2009, 11:18 AM

Updated : 26 Aug 2022, 12:04 PM

জাকার্তা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইন্দোনেশিয়ায় এ সপ্তাহে পুলিশের গুলিতে নিহত ব্যক্তি যে মোস্ট ওয়ান্টেড জঙ্গি নূরদিন মোহাম্মদ টপ-ই তা ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয়েছে। পুলিশ শনিবার একথা জানিয়েছে। মালয়েশীয় বংশোদ্ভুত নূরদিন আঞ্চলিক জঙ্গি দল জেমাহ ইসলামিয়ার একটি সহিংস ছুট-দল গড়ে তুলেছিলেন। জুলাইয়ে জাকার্তায় দুটো বিলাসবহুল হোটেলে বোমা হামলাসহ বালি দ্বীপ এবং জার্কাতায় পশ্চিমাদের ওপর অন্যান্য হামলার হোতা তিনিই ছিলেন বলে ধারণা করা হয়। এশিয়ার এই মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতার মৃত্যু নিয়ে সন্দেহ দূর করতে তার মৃতদেহের ডিএনএ পরীক্ষার ফল প্রকাশ করবে বলে জানিয়েছিল ইন্দোনেশিয়া। নেতার মৃত্যুতে তার অনুসারীরা প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে জাকার্তা। নূরদিন বৃহস্পতিবার সেন্ট্রাল জাভার সোলোতে এক অভিযানে বন্দুকযুদ্ধে নিহত হয় বলে পুলিশ জানায়। ইন্দোনেশিয়ার পুলিশের মুখপাত্র নানান সোয়েঙ্কারা শনিবার এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, "সে যে নূরদিন মোহাম্মদ টপ তাতে কোনো সন্দেহ নেই।" আগের দিন তিনি বলেন, দলের প্রধান নিহত হওয়ায় জঙ্গিদের প্রতিশোধমূলক হামালার ব্যাপারে আমরা সচেতন আছি। সামনে ঈদের ছুটিতে লোকজন বিভিন্ন স্থানে বেড়াতে যাবে বলে হামলার শিকার হওয়ার আশঙ্কা বাড়ছে। তিনি বলেন, "আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে।" নূরদিন বহু বছর ধরে পুলিশকে ফাঁকি দিয়ে তার তৎপরতা চালিয়ে গেছেন। স্থানীয় গণমাধ্যম পুলিশ সূত্রের উদ্ধৃতি দিয়ে গত মাসে নুরদিনের মৃত্যুর খবর ফলাও করে প্রচার করে। কিন্তু ফরেনসিক পরীক্ষায় এ খবর ভুল প্রমাণিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭১২ ঘ.