নয়াদিল্লি, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---বিপন্নপ্রায় বাঘ রক্ষা নিয়ে চীন-ভারত আলোচনায় তেমন কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন ভারতের পরিবেশমন্ত্রী জয়রাম রমেশ। বৃহস্পতিবার তিনি অভিযোগ করেন, বাঘের মাংশ ও হাড়গোড় নিয়ে চীনে ওষুধ তৈরির প্রচলন ভারতে বাঘহত্যায় উৎসাহ জোগাচ্ছে।
নয়াদিল্লিতে সাংবাদিকদের জয়রাম বলেন, চীন আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে বাঘের খামার গড়ে তুলছে। এতেও ওই জাতীয় ওষুধের চাহিদা বাড়ছে।
চীন সফর করে এসে ভারতের পরিবেশমন্ত্রী বলেন, "বন্দিশালায় (খামার) বাঘ উৎপাদন 'বিপন্নপ্রজাতির আন্তর্জাতিক বাণিজ্য সনদ' (সিআইটিইএস) এর লঙ্ঘন।"
"চীনে বন্দিশালায় প্রায় চার হাজার বাঘের উৎপাদন করা হয়েছে। আমরা এ বিষয়টি নিয়ে চীনের সঙ্গে কথা বলেছি। তবে আলোচনায় খুব একটা অগ্রগতি হয়নি।" বলেন তিনি।
চোরাশিকার ও প্রাকৃতিক আবাসভূমি ধ্বংস হওয়ায় ভারতে বাঘের সংখ্যা সা
bdnews24