২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালের জাতীয় পতাকা বদলাতে চায় মাওবাদীরা

নেপালে রাজতন্ত্রের অতীত মুছে দিতে জাতীয় পতাকা পরিবর্তন করতে চায় মাওবাদীরা। নেপালে নতুন সংবিধান গৃহীত হওয়ার সঙ্গে সঙ্গে পতাকায় এ বদল চায় তারা। একটি স্থানীয় পত্রিকা বৃহস্পতিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2009, 03:14 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

কাঠমান্ডু, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- নেপালে রাজতন্ত্রের অতীত মুছে দিতে জাতীয় পতাকা পরিবর্তন করতে চায় মাওবাদীরা। নেপালে নতুন সংবিধান গৃহীত হওয়ার সঙ্গে সঙ্গে পতাকায় এ বদল চায় তারা। একটি স্থানীয় পত্রিকা বৃহস্পতিবার একথা জানিয়েছে। নেপালে বিশেষভাবে নির্বাচিত গণপরিষদ আগামী বছর মে মাসের মধ্যেই সংবিধানের খসড়া পুরোপুরি তৈরি করে ফেলবে। ২০০৬ সালে মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে স্বাক্ষরিত শান্তিচুক্তির আওতায় এ খসড়া তৈরি হচ্ছে। নতুন সংবিধানের সঙ্গে সঙ্গে মাওবাদীরা নতুন পতাকা দাবি করেছে। দুটো লাল ত্রিভুজের মধ্যে চাঁদ ও সূর্য খচিত নেপালের ২৫০০ বছরের পুরোনো জাতীয় পতাকা বদলে এতে দেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতার চিহ্ন এঁকে দিতে চায় মাওবাদীরা। স্থানীয় দৈনিক নাগরিক তাদের প্রতিবেদনে একথা জানিয়েছে। পত্রিকায় সাংবিধানিক গণপরিষদের মাওবাদী সদস্য দেব গুরুংয়ের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, "পতাকায় চাঁদ ও সূর্য রাজতন্ত্রের প্রতিচ্ছবি। এটি বহুজাতির প্রজাতান্ত্রিক নেপালের প্রতীক হতে পারে না।" ফলে গণতান্ত্রিক প্রজাতন্ত্র নেপালের প্রতিফলন ফুটিয়ে তুলতে জাতীয় পাতাকা অবশ্যই বদল করতে হবে বলে দাবি করেন তিনি। নেপালে ২৩৯ বছরের রাজতন্ত্রের অবসান ঘটিয়ে নির্বাচন পরবর্তী বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হয়েছে মাওবাদীরা। তারা অল্প সময়ের জন্য জোট সরকারের নেতৃত্ব দিয়ে গত মে মাসে সেনাপ্রধানকে বরখাস্ত করা নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে বিরোধে সরকার থেকে বেরিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০৭ ঘ.