২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বিদেশিদের অপহরণের ডাক আল কায়েদার

আফগানিস্তানে বসবাসরত বিদেশি নাগরিকদের অপহরণের জন্য তালেবানদের আহ্বান জানিয়েছেন আল কায়েদার এক ঊর্ধ্বতন নেতা। বন্দি বিনিময় নিয়ে আলোচনায় মার্কিন সেনাবাহিনীকে বাধ্য করতে এ আহ্বান জানানো হয়েছে। অস্ট্রেলীয় পুলিশের এক সাবেক সন্ত্রাস-বিরোধী বিশেষজ্ঞ একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2009, 09:54 AM

Updated : 26 Aug 2022, 12:04 PM

সিডনি, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে বসবাসরত বিদেশি নাগরিকদের অপহরণের জন্য তালেবানদের আহ্বান জানিয়েছেন আল কায়েদার এক ঊর্ধ্বতন নেতা। বন্দি বিনিময় নিয়ে আলোচনায় মার্কিন সেনাবাহিনীকে বাধ্য করতে এ আহ্বান জানানো হয়েছে। অস্ট্রেলীয় পুলিশের এক সাবেক সন্ত্রাস-বিরোধী বিশেষজ্ঞ একথা বলেছেন। বিশেষজ্ঞ লিয়াহ ফারাল বুধবার রয়টার্সকে জানান, আল কায়েদার প্রবীণ উপদেষ্টা মুস্তাফা হামিদ ওরফে আবু ওয়ালিদ মাসরি গুয়ান্তানামা বের মার্কিন কারাগার থেকে এ আহ্বান জানিয়েছেন। অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ বিভাগে কাজ করতেন ফারাল। তিনি জানান, অস্ট্রেলিয়ার মোনাস ইউনিভার্সিটিতে আল কায়েদার ওপর পিএইচডি করার সময় তিনি ইন্টারনেটে আল কায়েদার ওই নথি পান। এটি জুলাইয়ের শেষ দিকে লেখা হয়েছে। 'আফগানিস্তানে সেই মার্কিন সেনা-----সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে সব বন্দিকে মুক্ত করার প্রথম পদক্ষেপ' শীর্ষক ওই নথিতে যুক্তি দেখিয়ে বলা হয়েছে, আল কায়েদা ও তালেবান বন্দিদের মুক্তি নিয়ে আলোচনা করতে হলে এ বছরের শুরুর দিকে মার্কিন সেনা অপহরণের ঘটনাটিকে পশ্চিমা নাগরিক অপহরণ অভিযানের পূর্বদৃষ্টান্ত হিসাবে দেখতে হবে।" নথিতে গুয়ান্তানামো বে বন্দি শিবিরে বন্দি নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তালেবানদেরকে তাদের শত্র"দের বিরুদ্ধে একই আচরণ করতে বলা হয়েছে এবং এক্ষেত্রে হামাস ও হিজবুল্লাহর অপরহণ অভিযানের উদাহরণও দেওয়া হয়েছে। তবে আল কায়েদার কয়েকটি অপহরণের ঘটনায় অপহৃতকে হত্যা করা হলেও এ নথিতে হামিদ জিম্মিদের ক্ষতি করার কথা বলেননি। এ বিষয়ে ফারাল বলেন, "তিনি জিম্মিদের হত্যা করার কথা বলেননি। তিনি যা বলতে চেয়েছেন তা হচ্ছে অপহৃতদের ধরে রেখে আলোচনা চালিয়ে যাওয়া। তবে আলোচনা ব্যর্থ হলে তাদের কি করা হবে সে সম্পর্কে তিনি কিছু বলেননি।" আল কায়েদার ওপর হামিদের এখনও যথেষ্ট প্রভাব রয়েছে বলেও জানান ফারাল। তিনি বলেন, "তিনি মৃত ব্যক্তিদের লাশ ব্যবহার করারও আহ্বান জানিয়েছেন এবং এমন ভান করতে বলেছেন যেনো তারা জীবিত। তিনি আদৌ কাউকে হত্যার কথা বলেননি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৫২ ঘ.