২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের জেলে নির্যাতনের অসংখ্য অভিযোগ

ইরানে ১২ জুনের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর জেলে আটক বিক্ষোভকারীদের ওপর নির্যাতনের অসংখ্য অভিযোগ জমা পড়ছে এবং নির্যাতনের ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার প্রকাশিত মন্তব্যে এক কর্মকর্তা একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2009, 12:22 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

তেহরান, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানে ১২ জুনের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর জেলে আটক বিক্ষোভকারীদের ওপর নির্যাতনের অসংখ্য অভিযোগ জমা পড়ছে এবং নির্যাতনের ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার প্রকাশিত মন্তব্যে এক কর্মকর্তা একথা বলেছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জুলাইয়ে তেহরানের দক্ষিণে কারিজাক কারাগার বন্ধের নির্দেশ দিয়েছিলেন। প্রেসিডেন্ট নির্বাচনের পর বিক্ষোভে গ্রেপ্তার হওয়া বন্দিদের নির্যাতনের অভিযোগের খবর পাওয়ার পর ওই কারাগার বন্ধের নির্দেশ দেওয়া হয়। কাস্টডিতে অন্ততপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। জেল পরিস্থিতি নিয়ে খবর ছড়িয়ে পড়লে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়। কর্তৃপক্ষ গত মাসে জানায়, বন্দিদেরকে মারধোর করার অভিযোগে কারিজাক কারাগারের প্রধানসহ তিন পুলিশকে জেল দেওয়া হয়েছে। শসস্ত্র বাহিনীর বিচার সংগঠনের প্রধান মোহাম্মদ-কাজেম বহরামি ইতেমাদ দৈনিকে এক মন্তব্যে বলেছেন, আরও অনেকে গ্রেপ্তার হয়েছে। তবে তাদের পরিচয় ও পদ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। বহরামি বলেন, বুধবার পর্যন্ত কারিজাক জেলে নির্যাতনের ঘটনায় জড়িত ৭ জনকে আটক করা হয়েছে। তিনি বলেন, বিচার সংগঠন কারিজাক জেলের ঘটনা গভীরভাগে খতিয়ে দেখছে এবং নির্যাতিতদের এগিয়ে এসে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে। বহরামি জানান, এ পর্যন্ত প্রায় ১০৪ এগিয়ে এসেছে। এদের মধ্যে ৯০ জন আইনি অভিযোগ জমা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৪১ঘ.