আরশাদ মাহমুদ
ওয়াশিংটন থেকে
ওয়াশিংটন, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে হামলার পর পেরিয়ে গেছে আটটি বছর। হামলার অষ্টম বার্ষিকীতেও প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন, সন্ত্রাসীরা পুরোপুরি পরাস্ত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র থামবে না।
তবে বিশ্লেষকরা বলছেন, আফগানিস্তানে স্থিতিশীলতা না আসা পর্যন্ত ওবামার লক্ষ্য অর্জন দুরূহ। কারণ এ দেশটিকেই অভয়াশ্রম বানিয়েছে আল কায়দা ও তালেবান জঙ্গিরা।
পূর্বসূরিদের পথ ধরে ওবামা প্রশাসন আফগানিস্তানে স্থিতিশীলতা আনতে সেখানে আরও সৈন্য পাঠাচ্ছে, বাড়িয়েছে অর্থ বরাদ্দ। কিন্তু আফগানিস্তানে তালেবান ও আল-কায়েদার ক্রমবর্ধমাণ শক্তি ওবামার লক্ষ্যকে অধরাই করে তুলছে বলে প্রতিভাত হচ্ছে।
আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর প্রধান সেনা কর্মকর্তা জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টাল আরও সৈন্য চেয়েছেন। তবে কিছু সংবাদ প্রতিবেদন বলছে, স
bdnews24