২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের সোয়াতে তালেবান মুখপাত্র গ্রেপ্তার

পাকিস্তানের সোয়াত উপত্যকায় তালেবানদের মুখপাত্র মুসলিম খানকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। সেনাবাহিনী শুক্রবার একথা বলেছে। সোয়াতে এপ্রিলে সেনাঅভিযান শুরুর পর এ অঞ্চলে এটিই বড় ধরনের গ্রেপ্তারের ঘটনা। তাছাড়া, গত মাসে দক্ষিণ ওয়াজিরিস্তানে তালেবান প্রধান বায়তুল্লাহ মেহসুদ নিহত হওয়ার পর এটি তালেবানদের জন্য সর্বশেষ বড় ধাক্কা। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2009, 08:40 AM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ইসলামাবাদ, ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানের সোয়াত উপত্যকায় তালেবানদের মুখপাত্র মুসলিম খানকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। সেনাবাহিনী শুক্রবার একথা বলেছে। সোয়াতে এপ্রিলে সেনাঅভিযান শুরুর পর এ অঞ্চলে এটিই বড় ধরনের গ্রেপ্তারের ঘটনা। তাছাড়া, গত মাসে দক্ষিণ ওয়াজিরিস্তানে তালেবান প্রধান বায়তুল্লাহ মেহসুদ নিহত হওয়ার পর এটি তালেবানদের জন্য সর্বশেষ বড় ধাক্কা। সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনালের আতাহার আব্বাস বলেছেন, সোয়াতে এক সফল অভিযানে মুখপাত্র মুসলিম খানসহ আরও চার তালেবান নেতা গ্রেপ্তার হয়েছে। বিবিসি জানিয়েছে, মুসলিম খান কেবল তালেবানদের মুখপাত্রই নন, তিনি শীর্ষ জঙ্গি কমান্ডারও। খানের গ্রেপ্তারের খবর নিশ্চিত করে স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেছেন, "জঙ্গিদের এখন আত্মসমর্পণ করা ছাড়া উপায় নেই। তারা হয় মারা পড়বে নয়ত ধরা পড়বে।" সোয়াতের তালেবান কমান্ডার ফজলুল্লাহ সাক্ষাৎকার এবং টেলিভিশন ক্যামেরা এড়িয়ে চলায় মুসলিম খান ওই এলাকার তালেবান মুখপাত্র হন। সেনাবাহিনী জুলাইয়ে ফজলুল্লাহ আহত হওয়ার কথা জানায়। কিন্তু মুসলিম খান সেকথা অস্বীকার করেন। ফজলুল্লাহর ভাগ্যে কি ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। তালেবানরা ইসলামাবাদের দিকে অগ্রসর হতে থাকায় সেনাবাহিনী এপ্রিলে সোয়াত উপত্যকা ও সংলগ্ন কয়েকটি জেলায় অভিযান শুরু করে। অভিযানে ২ হাজারেরও বেশি জঙ্গি এবং ৩শ'রও বেশি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে সামরিক কর্মকর্তারা।এখন চূড়ান্ত পর্যায়ের তালেবান বিরোধী অভিযান চলছে। সোয়াতে সেনা অভিযানের ফলে পাকিস্তান তালেবানদের সঙ্গে এঁটে উঠতে ব্যর্থ হচ্ছে---পশ্চিমাদের এমন আশঙ্কা দূর হয়েছে। নিরাপত্তা বাহিনী সোয়াতের বেশির ভাগ অঞ্চলই জঙ্গি মুক্ত করেছে। তবে জঙ্গিদের কয়েকটি আস্তানা সেখানে এখনও রয়ে গেছে। সোয়াতের পর সেনাবাহিনী সা