২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমকে প্যাকেজ প্রস্তাব দিয়েছে ইরান

ইরান বুধবার বিশ্বের শক্তিধর দেশগুলোর কাছে বেশ কিছু প্রস্তাবের একটি প্যাকেজ হস্তান্তর করেছে। পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ মীমাংসার জন্য দ্রুত অর্থপূর্ণ আলোচনা শুরু করার জন্য পশ্চিমের চাপের মুখে এ প্যাকেজ হস্তান্তর করল তেহরান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2009, 03:49 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

তেহরান, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরান বুধবার বিশ্বের শক্তিধর দেশগুলোর কাছে বেশ কিছু প্রস্তাবের একটি প্যাকেজ হস্তান্তর করেছে। পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ মীমাংসার জন্য দ্রুত অর্থপূর্ণ আলোচনা শুরু করার জন্য পশ্চিমের চাপের মুখে এ প্যাকেজ হস্তান্তর করল তেহরান। তেহরান বলেছে, প্রস্তাবগুলোতে "বিশ্বের বিভিন্ন বিষয়" স্থান পেয়েছে এবং এতে "আলোচনা ও সহযোগিতার নতুন সুযোগ" আছে। তবে প্রস্তাবগুলোতে কী আছে এবং ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা এড়ানোর মতো তা পর্যান্ত কি না সেটা জানা যায়নি। বিশ্ব শক্তির দেশগুলোর প্রতিনিধির কাছে প্রস্তাবগুলো হস্তান্তরের কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্র বলেছে, ইরান সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুদ গড়ে তুলে পরমাণু বোমা তৈরির কাছে পৌঁছে যাচ্ছে। জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৩৫ জাতি পরিচালনা পর্ষদের সভায় যুক্তরাষ্ট্রের দূত গ্লাইন ডেভিস বলেন, "একটি পরমাণু বোমা বানানোর মতো পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়ামের কাছাকাছি বা ইতিমধ্যেই ওই পরিমাণ মজুদ গড়ে তুলেছে ইরান।" তিনি বলেন যুক্তরাষ্ট্র এতে গভীর উদ্বিগ্ন। আইএইএ'র মহাপরিচালক মোহাম্মদ আল-বারাদি বলেছেন, পরমাণু বিস্তার রোধ করার বিষয়ে তার "পরিদর্শকরা খুব উদ্বিগ্ন হলেও আমরা আতঙ্কজনক পরিস্থিতির মধ্যে নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২২১৬ ঘ.