কাবুল, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---আফগানিস্তানের বর্তমান প্রেসিডেন্ট হামিদ কারজাই গত মাসের প্রেসিডেন্ট নির্বাচন সততার সঙ্গে অনুষ্ঠিত হয়েছে বলে বুধবার দাবি করেছেন। ভোটগণনার প্রায় শেষপর্যায়ের প্রকাশিত ফলাফলে প্রথম দফাতেই নির্বাচনে জিতে যাওয়ার ইঙ্গিত পাওয়ার একদিন পর তিনি এ দাবি করলেন। যদিও জাতিসংঘের নিয়োগ করা নজরদারি কমিশন (ইসিসি) নির্বাচনে "জালিয়াতির সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য তথ্যপ্রমাণ" পাওয়ার কথা জানিয়ে আংশিক ভোট পুনর্গণনার আদেশ দিয়েছে।
নির্বাচন কমিশন মঙ্গলবার জানিয়েছে, ৯১ দশমিক ৬ শতাংশ ভোট গণনায় কারজাই ৫৪ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল
bdnews24