২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে খাইবার অভিযানে ৩৩ জঙ্গি নিহত

পাকিস্তানের খাইবার পাসে শুরু করা নতুন অভিযানে নিরাপত্তা বাহিনী রোববার ৩৩ জঙ্গিকে হত্যা করেছে। এ নিয়ে এক সপ্তাহব্যাপী অভিযানে প্রায় ১২০ জঙ্গি মারা পড়ল বলে উল্লেখ করা হয়েছে সরকারি বিবৃতিতে। তবে কোনও নিরপেক্ষ সূত্রে হতাহতের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2009, 09:05 AM

Updated : 26 Aug 2022, 12:01 PM

জমরুদ, পাকিস্তান, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- পাকিস্তানের খাইবার পাসে শুরু করা নতুন অভিযানে নিরাপত্তা বাহিনী রোববার ৩৩ জঙ্গিকে হত্যা করেছে। এ নিয়ে এক সপ্তাহব্যাপী অভিযানে প্রায় ১২০ জঙ্গি মারা পড়ল বলে উল্লেখ করা হয়েছে সরকারি বিবৃতিতে। তবে কোনও নিরপেক্ষ সূত্রে হতাহতের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। আফগানিস্তানে পশ্চিমা বাহিনীর জন্য রসদ সরবরাহের জন্য খাইবার পাস গুরুত্বপূর্ণ। আত্মঘাতী বোমা হামলায় এ অঞ্চলে ২২ জন সীমান্তরক্ষী নিহত হওয়ার পর সেনাবাহিনী আধা-স্বায়ত্ত্বশাসিত এই আদিবাসী অঞ্চলে তালেবান বিরোধী অভিযান শুরু করে। খাইবারের কয়েকটি জঙ্গি দল ছাড়া অন্যান্য তালেবান যোদ্ধারা সোয়াত থেকে পালিয়ে এ অঞ্চলে এসেছে। সেনারা এপ্রিলে সোয়াতে অভিযান শুরু করে। খাইবার পাসে তালেবান হামলায় আফগানিস্তানের বিদেশি বাহিনীর জন্য রসদ বোঝাই যান ধ্বংসের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। রোববারের লড়াইয়ে সেনারা এ অঞ্চলের দুটি জঙ্গি কম্পাউন্ড তালেবান নির্মূল করেছে এবং জঙ্গিদের ১৭ টি বাড়ি গুঁড়িয়ে দিয়েছে। সীমান্ত বাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, "নিরাপত্তা বাহিনী দু টো জঙ্গি আস্তানা লক্ষ্য করে হামলা চালিয়ে ধ্বংস করেছে। এ অভিযানে ৩৩ জঙ্গি নিহত হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১৫ ঘ.