২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে ভারতীয় পুরোহিতদের ওপর চড়াও মাওবাদীরা

নেপালে পশুপতিনাথ মন্দিরের দুই ভারতীয় পুরোহিতকে শুক্রবার মারধোর করেছে মাওবাদীরা। মন্দিরে নেপালি পুরোহিত নিয়োগের দাবিতে তারা ওই দুইজনের ওপর চড়াও হয়। তবে শনিবার দুই পুরোহিত আবার কাজ শুরু করেছে। নোপল সরকার এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বলে জানিয়েছে বিবিসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2009, 08:01 AM

Updated : 26 Aug 2022, 12:01 PM

কাঠমান্ডু, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-নেপালে পশুপতিনাথ মন্দিরের দুই ভারতীয় পুরোহিতকে শুক্রবার মারধোর করেছে মাওবাদীরা। মন্দিরে নেপালি পুরোহিত নিয়োগের দাবিতে তারা ওই দুইজনের ওপর চড়াও হয়। তবে শনিবার দুই পুরোহিত আবার কাজ শুরু করেছে। নোপল সরকার এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বলে জানিয়েছে বিবিসি। কাঠমান্ডুর রাস্তায় যান চলাচল বন্ধ করে দিয়ে এবং টায়ার জ্বালিয়ে মাওবাদীদের বিক্ষোভের মধ্যেও কর্ণাটকের উচ্চ-বর্ণের দুই ব্রাহ্মণ পুরোহিত পশুপতিনাথ মন্দিরে পুজা-অর্চনা শুরু করে। সরকারের নিয়োগপ্রাপ্ত দুই পুরোহিত শুক্রবার পুজা শুরুর পরপরই সাবেক মাওবাদী বিদ্রোহিরা মন্দিরে প্রবেশ করে তাদের ওপর হামলা করে। নেপালের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী মিনেন্দ্র রিজাল বলেন, "এটি মাওবাদীদের ন্যাক্কারজনক হামলা।" তিনি আরও বলেন, "আমরা সবাইকে শান্ত হয়ে একতা বজায় রাখার এবং সরকারকে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি।" নেপালে কয়েক শতক ধরে রাজার সম্মতিতে পশুপতিনাথ মন্দিরের জন্য ভারতীয় উচ্চ-বর্ণের ব্র্াহ্মণ পুরোহিত নিয়োগ দিয়ে আসছে মন্দির কর্তৃপক্ষ। গত বছর নেপালে রাজতন্ত্র অবসানের পর সরকার পুরোহিত নিয়োগের এই দায়িত্ব নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪৫২ ঘ.