২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে মার্কিন দূতাবাসে অশ্লীল আচরণকারী রক্ষীদের ছাঁটাই

আফগানিস্তানে মার্কিন দূতাবাসে অশ্লীল আচরণকারী নিরাপত্তারক্ষীদের চাকরিচ্যুত করা হয়েছে। দূতাবাস শুক্রবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2009, 10:30 AM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে মার্কিন দূতাবাসে অশ্লীল আচরণকারী নিরাপত্তারক্ষীদের চাকরিচ্যুত করা হয়েছে। দূতাবাস শুক্রবার একথা জানিয়েছে। একটি নজরদারি সংস্থা এই সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের কাছে একটি চিঠি পাঠিয়ে জানায় দূতাবাসের নিরপত্তা রক্ষায় ভাড়া করা উত্তর আমেরিকার প্রতিষ্ঠান আরমরগ্র"পের একদল রক্ষী দূতাবাসে চরম অশ্লীলতাপূর্ণ কর্মকাণ্ড করেছে। তাদের প্রায় উলঙ্গ হয়ে করা অশ্লীল আচরণের ছবিও পাঠানো হয়। নজরদারি সংস্থাটির সংগ্রহ করা ছবিতে দেখা যায়, একেবারেই সংকীর্ণ পোশাকে পুরুষ রক্ষীরা আগুন জ্বালিয়ে নর্তন-কুর্দন করছে এবং ঘুরে ঘুরে মুত্রবিয়োগ করছে। অন্যরা তখন হইচই করে তাদের ছবি তুলছিল। ভিডিও ছবিতে দেখা যায়, তারা নতুন নিয়োগ পাওয়া এক রক্ষীকে উলঙ্গ করে তার শরীরে বিয়ার ঢেলে দিচ্ছে এবং তার গা থেকে চুইয়ে পরা সেই বিয়ার মুখ লাগিয়ে খাওয়ারও চেষ্টা করছে। সংস্থাটি মন্তব্য করেছে, কাবুলে সহিংসতা বেড়ে যাওয়ার সময় এ ধরনের অশ্লীল আচরণে উদ্বেগের জন্ম দিয়েছে। শুক্রবার দূতাবাস এক বিবৃতিতে বলেছে, "ছবিতে অশ্লীলতা করতে দেখা যাওয়া ১০ রক্ষী আজই আফগানিস্তান ত্যাগ করছে। এদের আটজনকে চাকরিচ্যুত করা হয়েছে, বাকি দুজন পদত্যাগ করেছে।" এতে আরও বলা হয়, "কাবুলে আমরগ্র"পের ঊর্ধ্বতন ব্যবস্থাপকদের পুরো দলকে শিগগিরই প্রতিস্থাপন করা হবে। দূতাবাসের নিরাপত্তা কর্মকর্তারা তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করছে।" অভিযোগ পাওয়ার পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ইয়ান কেলি বলেন, "এসব খুবই মারাত্বক অভিযোগ এবং আমরা সেভাবেই এর বিচার করছি।" সরকারের এ ধরনের নিরাপত্তা কোম্পানি নিয়োগদানের ব্যাপারে সিনেটের তত্ত্বাবধান সাবকমিটির প্রধান সিনেটর ক্লেয়ার ম্যাককাসকিল কাবুল দূতাবাস রক্ষীদের ওই আচরণকে খুবই পীড়াদায়ক উল্লেখ পররাষ্ট্র দপ্তরের প্রতি ওই সব কোম্পানির পারফরমেন্স, ব্যবস্থাপনা ও দূরদর্শীতা পর্যালোচনা করে দেখার আহ্বান জানিয়েছেন। আমরগ্র"প মার্কিন সরকারের সঙ্গে চুক্তি অনুসারে দূতাবাসের নিরাপত্তা রক্ষার জন্য প্রায় ৪৫০ জন রক্ষী দিয়েছে। পাঁচ বছর মেয়াদি ওই চুক্তির জন্য মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কোম্পানিটিকে ১৮৯ মিলিয়ন ডলার দেবে। ইরাক ও আফগানিস্তানে এ রকম বহু কোম্পানি নিয়োজিত রয়েছে, এবং তাদের বিরুদ্ধে অসদাচরণের বহু অভিযোগের এটি ছিল নতুন উদাহরণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৪৮ ঘ.