লস এঞ্জেলেস, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলেসের পাশের পাহাড়শ্রেণীর ভয়াবহ দাবানল ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছিল বলে বৃহস্পতিবার কর্তৃপক্ষ জানিয়েছে। আগুন নেভাতে গিয়ে দুই অগ্নি নির্বাপণ কর্মী নিহত হওয়ায় কর্তৃপক্ষ এখন হত্যাকাণ্ড হিসেবে দাবানলের ঘটনাটির তদন্ত শুরু করেছে।
৯ দিন ধরে শিকাগোর সমান প্রায় দেড় লাখ একর জায়গা জুড়ে দাবানল ছড়িয়ে পড়ে। পুড়ে যায় ৬৪টি ঘরবাড়ি।
যুক্তরাষ্ট্রের ফরেস্ট সার্ভিস কমান্ডারের রিটা ওয়ারস বলেন,"অগ্নিসংযোগের উৎসস্থলে ফরেনসিক পরীক্ষায় দেখা গেছে,্ ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছিল।"
তিনি জানান,এই দাবানলের ঘটনায় লস এঞ্জেলেস কাউন্টি ফায়ার ক্যাপ্টেন টেড হল এবং অগ্নি নির্বাপণ কর্মী আর্নাল্ডো কুইসন মারা যাওয়ায় ঘটনাটি হত্যাকাণ্ডের মামলায় পরিণত হয়েছে। আগুন নেভাতে গিয়ে তাদের গাড়িটি রাস্তার পাশে ৮০০ ফুট খাদে পড়ে গেলে তারা নিহত হয়।
আগুনর সূত্রপাত সম্পর্কে কর্তৃপক্ষ বিস্তারিত না জানালেও বুধবার থেকে লস এঞ্জেলেসের উত্তরে লা কানাডা-ফ্লিনট্রিজ শহরের কাছে একটি এলকায় হলুদরঙের অপরাধস্থান-চিহ্নিত ফিতা দিয়ে ঘিরে রাখা হয়েছে।
কাউকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এমএইচবি/১৮১৬ ঘ.
bdnews24