২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিতে নভেম্বরে সোয়াইন ফ্লু'র টিকা দেওয়া শুরু হচ্ছে

ইতালিতে নভেম্বরের মাঝামাঝি থেকে এ/এইচ১এন১ ফ্লু'র (সোয়াইন ফ্লু) প্রতিষেধক টিকা দেওয়া শুরু হবে। প্রথম ধাপে দেশটির জনসংখ্যার ৩০ থেকে ৪০ শতাংশ লোক এই টিকা পাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2009, 09:49 AM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ইতালি থেকে লিখেছেন বিশ্বদীপ দাস মিলান/ভিসেনজা, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ইতালিতে নভেম্বরের মাঝামাঝি থেকে এ/এইচ১এন১ ফ্লু'র (সোয়াইন ফ্লু) প্রতিষেধক টিকা দেওয়া শুরু হবে। প্রথম ধাপে দেশটির জনসংখ্যার ৩০ থেকে ৪০ শতাংশ লোক এই টিকা পাবে। পেডিট্রিশিয়ান অ্যাসোসিয়েশন এফআইএমপি'র প্রেসিডেন্ট গুইসেপ্পে মেলে জানান, প্রথম ধাপে ১৫ নভেম্বর থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত ৮০ লাখ ডোজ টিকা দেওয়া হবে। দ্বিতীয় ধাপে ৩১ জানুয়ারি থেকে আরও ১ কোটি ৬০ লাখ ডোজ দেওয়া শুরু হবে। প্রথম ধাপে টিকা দেওয়া হবে স্বাস্থ্যকর্মী এবং ঝুঁকির মধ্যে থাকা লোকজনদের। এর অর্থ প্রথমে টিকা পাচ্ছে অপরিহার্য সেবাখাতের ব্যক্তিরা, যার মধ্যে রয়েছে সরকার অনুমোদিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের স্বাস্থ্য ও সেবাদান কর্মী (প্রথম দফায় ব্যক্তি মালিকানাধীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কর্মীদের কর্মসূচি থেকে বাদ রাখা হয়েছে), সামাজিক স্বাস্থ্য কেন্দ্র যেমন বিশ্রামালয় ও আশ্রমকেন্দ্রিক স্বাস্থ্যসেবা দান প্রতিষ্ঠানের কর্মী, এলাকাভিত্তিক স্বাস্থ্যকর্মী, পারিবারিক চিকিৎসক ও শিশু চিকিৎসকদের প্রায় ৯০ শতাংশ, মনোনীত চিকিৎসক, সহায়ক প্রশাসনিক কর্মী, ডাক ও টেলিকম সেবায় নিয়োজিত কর্মীরা। রোগ প্রতিরোধ বিভাগের টিকা কেন্দ্র থেকে এদের টিকা দেওয়া হবে। এজন্য ইতোমধ্যে ১৫ লাখ ডোজ টিকা বরাদ্দ করা হয়েছে। এই বছর শেষ হওয়ার আগেই সংক্রমণের ঝুঁকিপূর্ণ দুই বছরের শিশু থেকে এবং ৬৫ বছর বয়সী ব্যক্তিদের ৭০ লাখ ডোজ টিকা দেওয়া দেওয়া হবে। ৩১ জানুয়ারি থেকে ১ কোটি ৬০ লাখ ডোজ টিকা দেওয়ার মূল লক্ষ্য থাকবে দুই থেকে ২৭ বছর বয়সীরা। পাশাপাশি চিরায়ত মৌসুমি ফ্লু'র টিকাদানের আওতাও ২০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আগের বছরগুলোতে যারা এই টিকা পায়নি তাদের এই টিকার আওতায় আনার চেষ্টা করা হবে। ডা. মেলে অবশ্য বলেন, "টিকার যোগান চাহিদার চেয়ে অনেক কম। আমাদের লক্ষ্য ৬৫ বছরের কম বয়সী জনসংখ্যার ৪০ শতাংকেই টিকা দেওয়া। এই অনুপাতেই দেশের বিভিন্ন এলাকায় টিকা পাঠানো হবে এবং স্থানীয় অধিবাসীদের ওই অনুপাতেই তা দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিডি/কিউএইচ/এমএইচবি/