২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ার জাভার কাছে শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভার কাছে বুধবার ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প রেকর্ড করার কথা জানিয়েছে দেশটির ভূ-কম্পন পরিমাপক সংস্থা। ভূমিকম্পে দ্বীপটি কেঁপে ওঠে। রাজধানী জাকার্তায়ও অনেক ভবন নড়তে থাকে। অফিস থেকে লোকজন দ্রত বের হয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2009, 10:04 AM

Updated : 26 Aug 2022, 11:59 AM

জাকার্তা, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভার কাছে বুধবার ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প রেকর্ড করার কথা জানিয়েছে দেশটির ভূ-কম্পন পরিমাপক সংস্থা। ভূমিকম্পে দ্বীপটি কেঁপে ওঠে। রাজধানী জাকার্তায়ও অনেক ভবন নড়তে থাকে। অফিস থেকে লোকজন দ্রত বের হয়ে যায়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা প্রথমে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৪ রেকর্ড করেছিল। পরে মাত্রা ৭ দশমিক শূন্যতে নামিয়ে বলা হয়েছে, তুলনামূলকভাবে মাটির বেশ গভীরে, ভূপৃষ্ঠ থেকে ৪৯ দশমিক ৫ কিলোমিটার নিচে ভূমিকম্পটি হয়েছে। ইন্দোনেশিয়ার ভূ-কম্পন পরিমাপক সংস্থা জানায়, ভূমিকম্পটির মূল কেন্দ্রবিন্দু ছিল ওয়েস্ট জাভার ১৪২ কিলোমিটার (৮৮ মাইল) দক্ষিণ-পশ্চিমের তাসিকামালায়াতে। সেখানে বেশকিছু বাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পরপরই উপকূলীয় অঞ্চলের জন্য স্থানীয়ভাবে সুনামি সতর্কতা জারি করা হয়। আধাঘণ্টা পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। হাওয়াইভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পটির কারণে ব্যাপকভাবে সুনামি দেখা দেওয়ার হুমকি নেই। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার অধিবাসীরা জানান, ভূমিকম্পে অনেক ভবন নড়ে ওঠে। হাজার হাজার লোক অফিস থেকে দ্রত বের হয়ে আসে। একজন অধিবাসী রয়টার্সকে বলেন, "১০ সেকেন্ড ভবনগুলো নড়ার পর থামে। পরে আবার নড়তে থাকে।" তাসিকামালায়ার একজন অধিবাসী জানান, মেয়রের বাসভবনসহ বেশ কয়েকটি বাড়ি বিধ্বস্ত হয়েছে। একটি মসজিদও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬৪৯ ঘ.