২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে নতুন সেনা অভিযানে ৪০ জঙ্গি নিহত

পাকিস্তানের খাইবার অঞ্চলে মঙ্গলবার নতুন করে সেনা অভিযানে ৪০ জঙ্গি নিহত হয়েছে। আফগানিস্তানে মার্কিন সামরিক রসদ সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ অঞ্চল এটি। কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2009, 04:50 AM

Updated : 26 Aug 2022, 11:59 AM

জমরুদ, পাকিস্তান, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানের খাইবার অঞ্চলে মঙ্গলবার নতুন করে সেনা অভিযানে ৪০ জঙ্গি নিহত হয়েছে। আফগানিস্তানে মার্কিন সামরিক রসদ সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ অঞ্চল এটি। কর্মকর্তারা একথা জানিয়েছেন। অন্যদিকে, সোয়াত উপত্যকায় সংঘর্ষে গত পাঁচদিনে ৪৫ জঙ্গি নিহত হওয়ার কথাও জানিয়েছে সেনাবাহিনী। সোমবার সোয়াতে নতুন করে চালানো অভিযানে ১৫ জঙ্গি মারা পড়ে। খাইবার অঞ্চলের শীর্ষ সরকারি কর্মকর্তা তারিক হায়াত খান পেশোয়ারে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, "সেনারা জঙ্গিদের ওপর গোলাবর্ষণ করেছে। এতে ৪০ জঙ্গি নিহত হয়েছে এবং ৪৩ জঙ্গি ধরা পড়েছে।" পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ অভিযান চলবে বলে জানান তিনি। সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সোয়াতের কানজু এলাকা ঘিরে রয়েছে আরও প্রায় ১০৪ জঙ্গি। সেনাবাহিনী এপ্রিলে সোয়াতে অভিযান শুরু করে। এতে ২ হাজার জঙ্গি এবং ৩১২ জন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২০৭ঘ.