কলকাতা, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের টাটা মোটর্স পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ পেলে এর ন্যানো গাড়ির কারখানা স্থাপনের প্রথম স্থানটি ফিরিয়ে দেবে। ভারতের গাড়ি তৈরির বৃহত্তম প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মঙ্গলবার একথা বলেছেন।
বিশ্বে সবচেয়ে কমমূল্যের গাড়ি ন্যানো তৈরির জন্য টাটা পশ্চিমবঙ্গের সিঙ্গুরে কারখানা গড়ে তোলার পর্যায়ে ভূমিঅধিগ্রহণ করা কৃষকের সহিংস প্রতিবাদের মুখে গত অক্টোবরে সেখান থেকে সরে পড়তে বাধ্য হয়। ততদিনে কোম্পানিটির বিনিয়োগ করা হয়েছিল ৩৫০ মিলিয়ন ডলার।
রতন টাটা কোম্পানির আরেকটি গ্র"প 'টাটা টি'র শেয়ারহোল্ডারদের এক বৈঠকে বলেন, "আমরা অনির্দিষ্টকাল ওই ভূমিতে বসে থাকতে চাই না। পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো প্রস্তাব আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হলে আমরা আলোচনা করতে প্রস্তুত।"
তিনি বলেন, "ভূমিতে আমরা যে বিনিয়োগ করেছিলাম তার উপযুক্ত ক্ষতিপূরণ পেলে আমারা রাজ্যসরকারের কাছে ওই ভূমি হস্তান্তর করব।"
সিঙ্গুর থেকে চলে গিয়ে পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাতে ন্যানো কারখানা গড়ে তুলেছে টাটা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১১২ ঘ.
bdnews24