২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির দায়ে অভিযুক্ত ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ওলমার্ট

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টকে রোববার দুর্নীতি মামলায় অভিযুক্ত করা হয়েছে। এ দুর্নীতির কারণে গত বছর তিনি পদত্যাগে বাধ্য হন। এক মার্কিন ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়াসহ আরও নানা দুর্নীতি কেলেঙ্কারির অভিযোগ রয়েছে ওলমার্টের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2009, 06:28 AM

Updated : 26 Aug 2022, 11:59 AM

জেরুসালেম, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টকে রোববার দুর্নীতি মামলায় অভিযুক্ত করা হয়েছে। এ দুর্নীতির কারণে গত বছর তিনি পদত্যাগে বাধ্য হন। এক মার্কিন ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়াসহ আরও নানা দুর্নীতি কেলেঙ্কারির অভিযোগ রয়েছে ওলমার্টের বিরুদ্ধে। বিচার মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, "ওলমার্টের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাস ভঙ্গ এবং আয়ের উৎস জানাতে ব্যর্থতাসহ আরও অনেক অভিযোগ আনা হয়েছে। " তবে কোনো ধরনের অপকর্ম করার কথা অস্বীকার করেছেন ওলমার্ট। ২০০৬ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার আগে জেরুজালেমের মেয়র এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রী ছিলেন তিনি। ওই সময়ই তিনি দুর্নীতি করেন। জেরুজালেমের মেয়র পদে পুনির্বাচিত হওয়া এবং লিকুদ পার্টির নেতৃত্বের জন্য তিনি মার্কিন ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেন। তবে তার প্রচারাভিযানের জন্য এই অর্থ বৈধ ছিল বলে দাবি করেছেন তিনি। অন্য দুটি মামলার মধ্যে রয়েছে বিদেশ ভ্রমণের অর্থ এবং বন্ধুদের স্বার্থ সংশ্লিষ্ট দুর্নীতি। কালিমামুক্ত হতে আইনি লড়াই চালানোর ইচ্ছার কথা জানিয়ে ২০০৮ সালের সেপ্টেম্বরে ওলমার্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। তবে ২০০৯ সালের মার্চে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শপথ নেওয়ার আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১২০৯ ঘ.