২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-নির্মিত ক্ষেপণাস্ত্র পরিবর্তন করেছে পাকিস্তান: হোয়াইট হাউস

পাকিস্তান যুক্তরাষ্ট্র-নির্মিত ক্ষেপণাস্ত্র অবৈধভাবে পরিবর্তন করেছে বলে অভিযোগ করেছে ওবামা প্রশাসন। মাটির ওপরের লক্ষ্যস্থগুলোতে আঘাত হানার সুবিধার্থে ক্ষেপণাস্ত্রের এই পরিবর্তন-পরিবর্ধন করেছে পাকিস্তান। 'দ্য নিউ ইয়র্ক টাইমস' রোববার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2009, 09:54 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

নিউইয়র্ক, ৩০ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তান যুক্তরাষ্ট্র-নির্মিত ক্ষেপণাস্ত্র অবৈধভাবে পরিবর্তন করেছে বলে অভিযোগ করেছে ওবামা প্রশাসন। ভূপৃষ্ঠের লক্ষ্যস্থগুলোতে আঘাত হানার সুবিধার্থে ক্ষেপণাস্ত্রের এই পরিবর্তন-পরিবর্ধন করেছে পাকিস্তান। 'দ্য নিউ ইয়র্ক টাইমস' রোববার একথা জানিয়েছে। মার্কিন প্রশাসন ও কংগ্রেসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে টাইমস বলেছে, "পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও অন্যান্য পাকিস্তানি কর্মকর্তাদের প্রতি চাপা কূটনৈতিক প্রতিবাদ জানিয়ে জুনের শেষ দিকে এ অভিযোগ করা হয়েছে।" পাকিস্তানের প্রচলিত এবং পরমাণু অস্ত্রের ক্রমবর্ধমান ও দ্রুত উন্নয়ন কর্মসূচি নিয়ে বাড়তে থাকা উদ্বেগের মধ্যে যুক্তরাষ্ট্র এ অভিযোগ করল। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে নতুন করে আরেকদফা উত্তেজনার সূত্রপাত ঘটল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, পরিবর্তন করা অস্ত্রটি হারপুন জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ভিত্তিক একটি প্রচলিত ক্ষেপণাস্ত্র। রিগ্যান আমলে এটি পাকিস্তানের প্রতিরক্ষার জন্য ইসলামাবাদের কাছে বিক্রি করা হয় বলে জানিয়েছে দ্য টাইমস। পাকিস্তানে আগামী ৫ বছরের জন্য ৭ দশমিক ৫ বিলিয়ন ডলার সাহায্য অনুমোদনের জন্য ওবামার কংগ্রেসে আবেদন জানানোর প্রস্তুতির সময় মার্কিন প্রশাসন ওই অস্ত্র অবৈধভাবে পরিবর্তনের এ অভিযোগ তুলল। ২৩ এপ্রিলে পাকিস্তানের সন্দেহজনক একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার মার্কিন গোয়েন্দা বিভাগের আলামতের ভিত্তিতে যুক্তরাষ্ট্র ওই অভিযোগ করেছে। পাকিস্তান ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার কোনও ঘোষণা দেয়নি এবং এ ক্ষেপণাস্ত্রটি তারা নতুন করে আক্রমণাত্মক অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারবে বলেই মনে করা হচ্ছে। দ্য টাইমস একথা জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০৯ ঘ.