মিঙ্গোরা, আগস্ট ৩০ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোয়াত উপত্যকার একটি পুলিশ স্টেশনে রোববার এক জঙ্গির আত্মঘাতী বোমা হামলায় ১২ ক্যাডেট নিহত হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে এ এলাকায় এটি ২য় বোমা হামলার ঘটনা। ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তা একথা জানিয়েছেন।
সেনাবাহিনী এপ্রিলে সোয়াতে তালেবানবিরোধী অভিযান শুরু করে। এ অভিযান সফল হয়েছে বলেই ধারণা করা হয়ে আসছে। কিন্তু বোমা হামলার ঘটনায় তালেবান জঙ্গিরা আবার শক্তিসঞ্চয় করে উঠে দাঁড়াচ্ছে বলেই আশঙ্কা দেখা দিয়েছে।
উত্তরপশ্চিম ফ্রন্টিয়ার প্রদেশের তথ্যমন্ত্রী ইফতিখার হুসেইন রয়টার্সকে বলেন, "প্রশিক্ষণ চলার সময় প্রশিক্ষণার্থীর বেশে এক আত্মঘাতী হামলাকারী ভবনে ঢুকে বোমা বিস্ফোরণ ঘটায়।"
তিনি বলেন, "সোয়াতের প্রধান শহর মিঙ্গোরায় এ হামলায় আমরা ১২ জন নিহত হওয়ার খবর পেয়েছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৪৮ ঘ.
bdnews24