২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই হামলার আরও দুই সন্দেহভাজনকে ধরেছে পাকিস্তান

ভারতের মুম্বাইয়ে গত নভেম্বরের সন্ত্রাসী হামলা পরিকল্পনায় জড়িত সন্দেহে আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের পুলিশ। এ নিয়ে মোট ৭ জন গ্রেপ্তার হল। রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা আদালতের এক শুনানির পর শনিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2009, 08:01 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ইসলামাবাদ, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ভারতের মুম্বাইয়ে গত নভেম্বরের সন্ত্রাসী হামলা পরিকল্পনায় জড়িত সন্দেহে আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের পুলিশ। এ নিয়ে মোট ৭ জন গ্রেপ্তার হল। রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা আদালতের এক শুনানির পর শনিবার একথা জানিয়েছে। ইতপূর্বে আটক ৫ জনের বিচার পক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। এই ৫ জন হচেছ, লস্কর কমান্ডার জাকি উর রেহমান লাখভি, হাম্মদ আমিন, আব্দুল ওয়াজিদ আলিয়াস, জারার শাহ, মাজাহার ইকবাল আলিয়ার আবু আল কামা এবং শহীদ জামাল রিয়াজ। আর আটক অন্য দুজনের নাম জামিল আহমেদ এবং ইউনুস আঞ্জুম। আগে আটক হওয়া ৫ জনের বিচার পক্রিয়া ৫ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করেছে আদালত। ষষ্ঠ সন্দেভাজনের জন্য রিমান্ডের সময় বাড়ানোর আবেদন জানিয়েছে পুলিশ। অন্যদিকে, সপ্তম সন্দেহভাজনের শুনানি জামিনের আবেদনের মুখে ১ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রেখেছে আদালত। মুম্বাইয়ে নভেম্বরের সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানের লস্কর ই তৈয়বাকে দায়ী করে আসছে ভারত। এ দলটির বিরুদ্ধে পাকিস্তান কঠোর ব্যবস্থা নিক চায় নয়াদিল্লি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫১৯ ঘ.