২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের নির্বাচনে ভোট দিল ভোটাররা

জাপানের পার্লামেন্ট নির্বাচনে রোববার ভোট দিয়েছে ভোটাররা। এ নির্বাচন সরকারে ঐতিহাসিক পরিবর্তন ঘটাবে বলেই মনে করা হচ্ছে। জাপানে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) প্রায় ৫০ বছরের নিরবিচ্ছিন্ন শাসনের অবসান ঘটিয়ে বিরোধীদল 'ডেমোক্র্যাটিক পার্টি অব জাপান' (ডিপিজে)'রই জয়লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে জনমত জরিপগুলোতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2009, 06:46 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

টোকিও, ৩০ আগস্ট, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- জাপানের পার্লামেন্ট নির্বাচনে রোববার ভোট দিয়েছে ভোটাররা। এ নির্বাচন সরকারে ঐতিহাসিক পরিবর্তন ঘটাবে বলেই মনে করা হচ্ছে। জাপানে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) প্রায় ৫০ বছরের নিরবিচ্ছিন্ন শাসনের অবসান ঘটিয়ে বিরোধীদল 'ডেমোক্র্যাটিক পার্টি অব জাপান' (ডিপিজে)'রই জয়লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে জনমত জরিপগুলোতে। নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির বিজয় ঘটলে পার্লামেন্টে বছর দুয়েক ধরে চলা অচলাবস্থার অবসান ঘটবে। ২০০৭ সালে থেকে দলটি ও এর মিত্ররা কম ক্ষমতাসম্পন্ন উচ্চকক্ষ নিয়ন্ত্রণ করে আসছে। ফলে তারা প্রায়ই এলডিপির বিভিন্ন আইন ও সিদ্ধান্ত গ্রহণের বিলম্ব ঘটাতে সক্ষম হচ্ছিল। জাপান স