২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বসতিস্থাপন বন্ধ ছাড়াই শান্তি আলোচনা শুরুর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

ইসরায়েলের ইহুদি বসতিস্থাপন পুরোপুরি বন্ধ হওয়া ছাড়াই ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা পুনরায় শুরু হতে পারে। যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বৃহস্পতিবার এই ইঙ্গিত দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2009, 09:38 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ওয়াশিংটন, ২৮ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েলের ইহুদি বসতিস্থাপন পুরোপুরি বন্ধ হওয়া ছাড়াই ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা পুনরায় শুরু হতে পারে। যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বৃহস্পতিবার এই ইঙ্গিত দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ইহুদি বসতিস্থাপন বন্ধের সুযোগ যুক্তরাষ্ট্রের চেয়ে ইসরায়েল এবং ফিলিস্তিনের কাছে গ্রহণযোগ্য হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। ওবামা প্রশাসন আগামী মাসে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা নতুন করে শুরুর ঘোষণা দেওয়ার আশা করছে। মার্কিন কূটনীতিক ও কর্মকর্তারা একথা জানিয়েছেন। শান্তি আলোচনা ডিসেম্বর থেকে বন্ধ হয়ে আছে। ফিলিস্তিনিদের শর্ত অনুযায়ী, আলোচনা শুরুর জন ইহুদি বসতিস্থাপন বন্ধে ইসরায়েলকে রাজি করানোর চেষ্টা করে আসছেন বিশেষ মার্কিন দূত জর্জ মিচেল। তিনি আরব দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মনোভাব দেখানোরও অনুরোধ জানিয়েছেন। ইসরায়েল-ফিলিস্তিন নতুন করে আলোচনা শুরু করতে রাজি হলেও বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনিদের মধ্যে বিভক্তি এবং ইসরায়েলের নাজুক ডানপন্থী কোয়ালিশনের কারণে শিগগিরি কোনও শান্তিচুক্তি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫২ ঘ.