২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামিদ কারজাইকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

আফগানিস্তানের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, দুর্নীতি এবং ভোটের ফল নিয়ে আগাম বিতর্কে উদ্বেগ প্রকাশ করে মার্কিন দূত ও আইনপ্রণেতারা প্রকাশ্যে প্রেসিডেন্ট হামিদ কারজাইকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ধৈর্য হারাচ্ছে। নির্বাচনী প্রার্থীরা বৃহস্পতিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2009, 05:02 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ওয়াশিংটন, ২৮ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)--- আফগানিস্তানের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, দুর্নীতি এবং ভোটের ফল নিয়ে আগাম বিতর্কে উদ্বেগ প্রকাশ করে মার্কিন দূত ও আইনপ্রণেতারা প্রকাশ্যে প্রেসিডেন্ট হামিদ কারজাইকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ধৈর্য হারাচ্ছে। নির্বাচনী প্রার্থীরা বৃহস্পতিবার একথা জানিয়েছে। আফগানিস্তানে ২০ আগস্টের প্রেসিডেন্ট নির্বাচনের পর কারজাই দুবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দূত রিচার্ড হলব্র"কের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে হলব্র"ক নির্বাচনে কারজাইয়ের প্রচার শিবির ও অন্যান্য প্রার্থীদের ভোট জালিয়াতির বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ২য় দফা ভোট নির্বাচনী পক্রিয়াকে আরও বিশ্বাসযোগ্য করতে পারে বলে মত দেন তিনি। মার্কিন দূত ও আইনপ্রণেতাদের সঙ্গে কারজাইয়ের বৈঠকে ভোট পক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে হলব্র"ক দুবার ২য় দফা ভোটের পরামর্শ দেওয়ায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। কারজাইয়ের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় অল্পক্ষণের মধ্যেই শেষ হয় বৈঠক। এর মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে নির্বাচনী-সময়ের চাপা উত্তেজনা এবং কারজাইয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্রমবর্ধমান টানাপোড়েন। ২০০১ সালে আফগানিস্তানে তালেবান শাসন পতনের পর থেকে ক্ষমতায় আছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই। সরকারের সীমাহীন দুর্নীতি এবং সাবেক মিলিশিয়া নেতাদের সঙ্গে কারজাইয়ের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে দেশে-বিদেশে তার জনসমর্থন কমে এসেছে। উজবেক জেনারেল আব্দুল রশীদ দোস্তামের সঙ্গে কারজাইয়ের শেষমুহূর্তের মিত্রতায় বিশেষত ওবামা প্রশাসন নাখোশ। নির্বাসিত এই উজবেক নেতা নির্বাচনের আগে আফগানিস্তানে ফিরে আসেন। সরকার সব বাধা উঠিয়ে নেওয়ার পর তার ফেরা সম্ভব হয়। সাবেক কমিউনিস্ট জেনারেল দোস্তামকে ফিরতে দেওয়া না হলে তার সমর্থকরা ২০ আগস্টের নির্বাচনে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের পক্ষ ত্যাগ করার হুমকি দিয়েছিল। আফগানিস্তানে বিভিন্ন গোষ্ঠীগত লড়াইয়ে দোস্তামের ছিল বিতর্কিত ভূমিকা এবং মানবাধিকার গোষ্ঠীগুলো তাকে মানবাধিকার লঙ্ঘনের দায়েও অভিযুক্ত করেছে। দোস্তাম যুদ্ধপরাধের দায়ে অভিযুক্ত হতে পারেন বলে এমনটাই বলে আসছেন মার্কিন কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২১৭ ঘ.