২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনকে চ্যালেঞ্জ জানিয়ে দালাই লামাকে তাইওয়ান সফরের অনুমতি

চীন নাখোশ হওয়ার ভয়ে গত বছর তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামাকে ফিরিয়ে দিলেও এবার টাইফুন মোরাকোট দুর্গতদের স্বান্তনা দিতে তাকে আমন্ত্রণ জানিয়েছে তাইওয়ান। আগামী সপ্তাহে দালাই লামাকে তাইওয়ান সফরের অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার একথা জানিয়েছে তাইওয়ান সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2009, 07:08 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

তাইপে, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীন নাখোশ হওয়ার ভয়ে গত বছর তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামাকে ফিরিয়ে দিলেও এবার টাইফুন মোরাকোট দুর্গতদের স্বান্তনা দিতে তাকে আমন্ত্রণ জানিয়েছে তাইওয়ান। আগামী সপ্তাহে দালাই লামাকে তাইওয়ান সফরের অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার একথা জানিয়েছে তাইওয়ান সরকার। ভারতে নির্বাসিত তিব্বতি নেতা দালাই লামাকে বিচ্ছিন্নতাবাদী আখ্যা দেওয়াসহ তার বিদেশ সফরেরও নিন্দা জানিয়ে আসছে চীন। তাইওয়ানের তথ্য বিভাগের কার্যালয় থেকে জানানো হয়েছে, বুধবার প্রেসিডেন্টের কার্যালয় এবং জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা ৫ ঘন্টাব্যাপী এক বৈঠকে ৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত দালাই লামাকে তাইওয়ান সফরের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দক্ষিণ তাইওয়ানের স্থানীয় সরকার টাইফুন দুর্গতদের স্বান্তনা দিতে এ সপ্তাহে দালাই লামাকে আমন্ত্রণ জানায়। উল্লেখ্য, তাইওয়ানে নির্বাসিত তিব্বতি এবং বৌদ্ধদের বিশাল স