হেলসিংকি, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিশ্বের শীর্ষ সেলফোন নির্মাতা নকিয়া দ্রুত বর্ধিষ্ণু ও তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারসোনাল কম্পিউটারের (পিসি) বাজারে আসার ঘোষণা দিয়েছে। সোমবার কোম্পানিটি বলেছে, তারা ছোট্ট ল্যাপটপ, নোটবুক তৈরি শুরু করতে যাচ্ছে।
এক বিবৃতিতে নোকিয়া জানায়, তাদের প্রথম নোটবুক নকিয়া বুকলেট থ্রিজি-তে মাইক্রোসফটের উইন্ডোজ সফটঅয়্যার এবং ইন্টেলের অ্যাটম প্রোসেসর ব্যবহার করা হবে। এর ব্যাটারি একনাগাড়ে ২৪ ঘণ্টা সাপোর্ট দেবে। নোটবুকটির ওজন হবে ১ দশমিক ২৫ কিলোগ্রাম।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য, বাজারজাত করার বিষয় ও মূল্য আগামী ২ সেপ্টেম্বর জানানো হবে নকিয়ার বিবৃতিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯১১ ঘ.
bdnews24