২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এথেন্সের প্রান্তে দাবানলে পুড়ছে বাড়ি ও বনাঞ্চল

প্রচণ্ড বাতাসের কারণে রোববার গ্রিসের রাজধানী এথেন্সের উপকণ্ঠের দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। অনেক বাড়িঘর এবং বনের বিশাল অংশ এতে পুড়ে যাচ্ছে। হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2009, 07:48 AM

Updated : 26 Aug 2022, 11:57 AM

এথেন্স, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- প্রচণ্ড বাতাসের কারণে রোববার গ্রিসের রাজধানী এথেন্সের উপকণ্ঠের দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। অনেক বাড়িঘর এবং বনের বিশাল অংশ এতে পুড়ে যাচ্ছে। হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা রাতে বন্ধ করে দেওয়ায় তৃতীয় দিনে আগুন দাউ দাউ জ্বলছে বিস্তৃত এলাকা জুড়ে। দমকল বাহিনীর মুখপাত্র গিয়ানিস কাপাকিস বলেন, "বাতাসের গতি প্রতিনিয়ত পরিবর্তিত হওয়ার কারণে আগুন বেড়ে যাচ্ছে। রাতে আমাদের শান্ত হয়ে বসে থাকা ছাড়া কিছু করার নাই।" কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানল এথেন্সের উপশহর থেকে কিছুটা সরে গেলেও এর লাগোয়া বনাঞ্চল পুড়ছে। বাতাস এখনও প্রবল থাকায় বিপদ রয়েই গেছে। শনিবার পূর্বাঞ্চলের আত্তিকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। অঞ্চলটির গভর্নর লিওনিদাস কৌরিস গ্রিক টিভিকে বলেন, "রাত কাটানো খুবই কষ্টকর হবে কেননা সবাই খুবই বিষণ