২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানের নির্বাচন সুষ্ঠু হলেও অবাধ হয়নি: ইইউ

আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন সাধারনভাবে সুষ্ঠু হলেও পুরোপুরি অবাধ হয়নি। কারণ, তালেবানদের ভয়ভীতি প্রদর্শন এবং সহিংসতার ফলে দেশের দক্ষিণে ভোটার উপস্থিতি কম ছিল। ইউরোপীয় পর্যবেক্ষকরা শনিবার একথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2009, 08:23 AM

Updated : 26 Aug 2022, 11:56 AM

কাবুল, ২৩ আগস্ট, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন সাধারনভাবে সুষ্ঠু হলেও পুরোপুরি অবাধ হয়নি। কারণ, তালেবানদের ভয়ভীতি প্রদর্শন এবং সহিংসতার ফলে দেশের দক্ষিণে ভোটার উপস্থিতি কম ছিল। ইউরোপীয় পর্যবেক্ষকরা শনিবার একথা বলেছে। নির্বাচনের ফল এখনও প্রকাশিত হয়নি। তবে প্রাথমিক ভোট গণনায় দুপক্ষই জয় দাবি করেছে। ওই অঞ্চলের বিশেষ মার্কিন দূত রিচার্ড হলব্র"ক বলেছেন, প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং তার প্রধান প্রতিপক্ষ আবদুল্লাহ আবদুল্লাহ দুজনই সহিংসতা এড়াতে নির্বাচনে ফল মেনে নেওয়ার প্রতিশ্র"তি দিয়েছেন। কূটনীতিকরা বলছেন, তারা প্রথম দফা ভোটেই কারজাইয়ের জয় আশা করছেন। তবে তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ভোট পাবেন কিনা সেটি এখনই বলা যাচ্ছে না। ফলে ২য় দফা ভোট প্রয়োজন পড়তে পারে। তালেবানদের হুমকির মুখেও আফগানিস্তানে ভোট নির্বিঘে