২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারজাই ও আবদুল্লাহ ফলাফল মেনে নেবেন: হলব্র"ক

আফগানিস্তানে পাল্টাপাল্টি জয় দাবি করা প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহ দুজনেই জাতিগত সহিংসতার আশঙ্কা সত্ত্বেও নির্বাচনের ফলাফল মেনে নেবেন বলে মার্কিন কর্মকর্তাদের আশ্বস্ত করেছেন। ওই অঞ্চলে ওয়াশিংটনের শীর্ষ দূত একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2009, 07:29 AM

Updated : 26 Aug 2022, 11:56 AM

কাবুল, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে পাল্টাপাল্টি জয় দাবি করা প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহ দুজনেই জাতিগত সহিংসতার আশঙ্কা সত্ত্বেও নির্বাচনের ফলাফল মেনে নেবেন বলে মার্কিন কর্মকর্তাদের আশ্বস্ত করেছেন। ওই অঞ্চলে ওয়াশিংটনের শীর্ষ দূত একথা জানিয়েছেন। বিক্ষিপ্ত সহিংসতা ও নির্বাচন নস্যাতের তালেবান হুমকি সত্ত্বেও বৃহস্পতিবার দেশটিতে প্রেসিডেন্ট ও প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মার্কিন দূত রিচার্ড হলব্র"ক পরদিন শুক্রবার কাবুলে কারজাই ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহর সঙ্গে দেখা করেছেন। উভয় শিবিরই শুক্রবার পাল্টাপাল্টি জয় দাবি করে বলেছে, তাদের প্রার্থী দ্বিতীয় দফা নির্বাচন এড়ানোর মতো পর্যাপ্ত অর্থাৎ ৫০ শতাংশেরও বেশি ভোট পেতে যাচ্ছেন। কাবুলে হলব্র"ককে সাংবাদিকরা প্রশ্ন করেন, ফলাফল নিয়ে বিতর্ক উঠলে দুই প্রার্থী তাদের সমর্থকদের উসকে দেবেন বলে মনে করছেন কিনা? হলব্র"ক বলেন, "তারা বলেছেন, তা করবেন না।" "তারা জয়ের দাবিতে অটল থাকলেও বলেছেন, ভোটের প্রক্রিয়ার প্রতি বিশ্বস্ত থাকবেন।" ওয়াশিংটন কোনো প্রার্থীর পক্ষালম্বন করছে না- একথাও ফের উল্লেখ করেন হলব্র"ক। তিনি আরও বলেন, "প্রত্যেকেই এটা উপলব্ধি করেন যে, দেশে জাতিগত বিষয় বিদ্যমান।" আনুষ্ঠানিক ফল ঘোষণা দু' সপ্তাহের আগে না হলেও নির্বাচন শেষের পরপরই ভোট গণনা শুরু হয়েছে। ৬ হাজার ২শটি ভোট কেন্দ্রের ফলাফল খুব শিগগিরি চলে আসবে বলে মনে করা হচ্ছে। নির্বাচনপূর্ব জরিপগুলোতে দেখা গেছে, কারজাই দৌড়ে এগিয়ে ছিলেন। তবে তিনি হয়তো ৫০ শতাংশ ভোট পাবেন না। সে ক্ষেত্রে নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহর সঙ্গে তাকে দ্বিতীয় দফা ভোট-লড়াইয়ে নামতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৪৩৭ ঘ.