সিউল, আগস্ট ২১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স---মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে-জং মারা যাওয়ায় শোকপ্রকাশের জন্য উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-ইলের পাঠানো কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা শুক্রবার সউল পৌঁছেছেন। এতে করে দুই প্রতিপক্ষ দেশের সম্পর্কে বরফ গলার আভাস পাওয়া যাচ্ছে।
তবে শনিবার রাষ্ট্রীয় মর্যাদায় জংয়ের শেষকৃত্যানুষ্ঠানের আগেই দূতরা উত্তর কোরিয়ায় ফিরে যাবেন। সেকারণে তারা কোনও সরকারি অনুষ্ঠানে থাকছেন না।
উত্তর কোরিয়ার প্রতিনিধিদল বিমানে করে সউলে গেছেন। তবে এ ব্যাপারে তাৎক্ষণিক কোনও বিবৃতি দেওয়া হয়নি।
চীনের সিনহুয়া সংবাদ সংস্থা জানায়, বছরখানেক আগে ছয় জাতি নিরস্ত্রীকরণ আলোচনা ভেঙে যাওয়ার পর প্রথমবারে মতো উচ্চ পর্যায়ে দক্ষিণ কোরিয়ার প্রধান পরমাণু কর্মকর্তা উত্তর কোরিয়া সফর করেছেন।
পাঁচ দিনের সফরে তিনি উত্তর কোরীয় পরমাণু কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছিলেন। কিন্তু সিনহুয়া জানায়, সে সময় তিনি উত্তর কোরিয়ার নেতার সঙ্গে দেখা করেছিলেন কি-না, সে সম্পর্কে কোনও খবর নেই।
উল্লেখ্য, ৮৫ বছর বয়স্ক নোবেলজয়ী কিম দায়ে-জং গত মঙ্গলবার মারা যান। তার শেষকৃত্যানুষ্ঠান রোববার রাষ্ট্রীয়ভাবে অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচএলকিউ/১৭৫৩ ঘ.
bdnews24