২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লকারবি বোমা হামলাকারীকে মুক্তি দিল স্কটল্যান্ড

১৯৮৮ সালের লকারবি বোমা হামলায় যাজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত লিবীয় আব্দুল বাসেত আল মেগ্রাহিকে বৃহস্পতিবার মুক্তি দিয়েছে স্কটল্যান্ড। স্কটিশ সরকার একথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2009, 01:51 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

এডিনবার্গ, ২০ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ১৯৮৮ সালের লকারবি বোমা হামলায় যাজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত লিবীয় আব্দুল বাসেত আল মেগ্রাহিকে বৃহস্পতিবার মুক্তি দিয়েছে স্কটল্যান্ড। স্কটিশ সরকার একথা বলেছে। ক্যান্সার আক্রান্ত আব্দুল বাসেত আল মেগ্রাহি তিন মাসেরও কম সময় বাঁচবেন। একারণে মানবিক দিক বিবেচনায় তাকে মুক্তি দিয়ে লিবিয়ায় ফেরত পাঠানো হচ্ছে। তাকে কারান্তরীণ রাখার মার্কিন সরকারের চাপ সত্ত্বেও মুক্তি দিল স্কটল্যান্ড। স্কটল্যান্ডের লকারবি শহরে মার্কিন প্যান অ্যাম ফ্লাইটে বোমা হামলায় অভিযুক্ত হন ৫৭ বছর বয়স্ক মেগ্রাহি। ওই হামলায় ২৭০ জন নিহত হয়। এর মধ্যে ১৮৯ জনই মার্কিনি। নিহতদের পরিবারের সদস্যরা মেগ্রাহির মুক্তির বিরোধিতা করেছেন। এক সংবাদ সাংবাদিক সম্মেলনে স্কটিশ বিচারমন্ত্রী কেনি ম্যাকাসকিল, "মেগ্রাহি এখন আরও বড় শক্তির শাস্তির মুখে আছেন। তিনি ক্যান্সারের শেষ পর্যায়ে। তিনি মারা যাচ্ছেন। আমার মতে, দেশের মাটিতেই তার মৃত্যু হোক।" লিবিয়া সরকারের এক মুখপাত্র বলেছেন, লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে মেগ্রাহিকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন। মুখপাত্র জানান, মেগ্রাহিকে মুক্তি দেওয়া হয়েছে এবং তিনি বাড়ির পথে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫৫ঘ.