২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বায়তুল্লাহ মেহসুদের সহযোগী আটক

এ মাসে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত তালেবান প্রধান বায়তুল্লাহ মেহসুদের এক ঊর্ধ্বতন সহযোগীকে আটক করেছে পাকিস্তান। সামরিক কর্মকতারা মঙ্গলবার একথা বলেছেন। আফগান সীমান্তবর্তী অঞ্চলে সোমবার সরকারপন্থী মিলিশিয়া বাহিনী মৌলবি ওমরকে পাকড়াও করে সরকারি বাহিনীর হাতে হস্তান্তর করেছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2009, 03:55 AM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ইসলামাবাদ, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- এ মাসে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত তালেবান প্রধান বায়তুল্লাহ মেহসুদের এক ঊর্ধ্বতন সহযোগীকে আটক করেছে পাকিস্তান। সামরিক কর্মকতারা মঙ্গলবার একথা বলেছেন। আফগান সীমান্তবর্তী অঞ্চলে সোমবার সরকারপন্থী মিলিশিয়া বাহিনী মৌলবি ওমরকে পাকড়াও করে সরকারি বাহিনীর হাতে হস্তান্তর করেছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা। আফগানিস্তান-পাকিস্তান বিষয়ক বিশেষ মার্কিন দূত রিচার্ড হলব্র"কের ইসলামাবাদ সফরকালে এই গ্রেপ্তারের ঘটনা ঘটল। নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন এক গোয়েন্দা কর্মকর্তা এবং একটি পাকিস্তানি টেলিভিশন স্টেশন বলেছে, ওমর গোয়েন্দাদের কাছে মেহসুদ নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তবে কোনও সরকারি কিংবা সামরিক সূত্রে খবরটি নিশ্চিত হওয়া যায়নি। যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান উভয়ই মেহসুদ নিহত হয়েছেন বলে জানিয়েছে। তবে এ খবর নিশ্চিত হওয়া যায়নি। গোয়েন্দা কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে তিনি নিশ্চিত হয়েছেন যে বায়তুল্লাহ মেহসুদ নিহত হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, মেহসুদের সাবেক মুখপাত্র ওমর সেনা কমান্ডার ছিলেন না। তাকে গ্রেপ্তারের ঘটনা তালেবানদের বিদ্রোহী তৎপরতায় সরাসরি কোনও প্রভাব ফেলবে না। তবে তিনি মেহসুদের নেটওয়ার্ক সম্পর্কে তথ্য দিতে পারেন। অন্য একজন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছে, ওমরের সঙ্গে ধরা পড়া তার আরও দুই সহকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য পেশোয়ারে নিয়ে যাওয়া হয়েছে। পাকিস্তানে মেহসুদের নেতৃত্বাধীন দল তেহরিক ই তালেবান (টিটিপি) বা তালেবান মুভমেন্ট অব পাকিস্তানের প্রধান মুখপাত্র ছিলেন ওমর। কয়েকমাস আগে তিনি এ পদ থেকে অপসারিত হন। বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১০১ ঘ.