২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার বাঁধ দুর্ঘটনায় নিখোঁজরা সম্ভবত বেঁচে নেই

রাশিয়ার সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ ভেঙে পানির তোড়ে নিখোঁজ ৬৪ জন সম্ভবত বেঁচে নেই। কর্তৃপক্ষ মঙ্গলবার এ আশঙ্কা জানিয়েছে। আগেই ১২ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছিল কর্তৃপক্ষ, এখন আরও অনেকের মৃত্যুর বিষয়ে ইঙ্গিত দিল তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2009, 01:04 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

মস্কো, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- রাশিয়ার সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ ভেঙে পানির তোড়ে নিখোঁজ ৬৪ জন সম্ভবত বেঁচে নেই। কর্তৃপক্ষ মঙ্গলবার এ আশঙ্কা জানিয়েছে। আগেই ১২ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছিল কর্তৃপক্ষ, এখন আরও অনেকের মৃত্যুর বিষয়ে ইঙ্গিত দিল তারা। রাষ্ট্রনিয়ন্ত্রিত জলবিদ্যুৎ কোম্পানি রাশহাইড্রো'র চেয়ারম্যান ভাসিলি জুবাকিন বলেছেন, "বাঁধের বন্যাকবলিত এলাকায় কাউকে জীবিত পাওয়ার সম্ভাবনা কম। এ সত্ত্বেও আমাদের সন্ধান তৎপরতা চলছে।" তিনি জানান, সোমবার সায়ানো-সুশেনেসকায়া বাধের একটি টারবাইন কক্ষ জলমগ্ন হওয়ার পর ৬৪ জনের হদিশ পাওয়া যাচ্ছে না। স্থানীয় হাসপাতালের উপ-প্রধান চিকিৎসক ইউরি পেডচেঙ্কো বলেছেন, দুর্ঘটনা মৃতের সংখ্যা ১২ তে দাঁড়িয়েছে। এক ব্যক্তির তোলা দুর্ঘটনার ভিডিও রাশিয়ার একটি নিউজসাইটে পোস্ট করা হয়েছে। এতে দেখা যায়, বাঁধের ভিত্তির কাছে পানির প্রচণ্ড ধাক্কার মধ্যে প্রচণ্ড বিস্ফোরণ ঘটেছে। জুবাকিন সোমবার জানান, দুর্ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রটির ১০টি জেনারেটরের মধ্যে তিনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে রাশিয়ায় জরুরিপরিস্থিতি বিষয়ক মন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, বাঁধের কাঠামোর কোনো ক্ষতি হয়নি এবং এটি বিস্ফোরিত হওয়ারও কোনো আশঙ্কা নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০০৭ ঘ.