২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে অস্থিরতার জন্য পশ্চিমারা দায়ী: আহমাদিনেজাদ

ইরানে নির্বাচন পরবর্তী অস্থিরতার জন্য পশ্চিমারাই দায়ী বলে রোববার মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। নির্বাচন পরবর্তী বিক্ষোভ-সহিংসতায় জড়িত থাকার অভিযোগে নতুন করে আরও ২৫ জনের বিচার চলার মাঝে তিনি এ মন্তব্য করলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2009, 01:38 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

তেহরান, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানে নির্বাচন পরবর্তী অস্থিরতার জন্য পশ্চিমারাই দায়ী বলে রোববার মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। নির্বাচন পরবর্তী বিক্ষোভ-সহিংসতায় জড়িত থাকার অভিযোগে নতুন করে আরও ২৫ জনের বিচার চলার মাঝে তিনি এ মন্তব্য করলেন। ইরানে ১২ জুনের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর বিরোধী দল নির্বাচনে কারচুপির অভিযোগে বিক্ষোভ শুরু করে। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর এ বিক্ষোভ ইরানে সবচেয়ে বড় অভ্যন্তরীণ সংকট হিসেবে দেখা দেয়। ইরান এই বিক্ষোভ সহিংসতার জন্য বিশেষত যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনকে দায়ী করেছে। বিক্ষোভের মুখেই ৫ আগস্ট ২য় মেয়াদে প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন আহমাদিনেজাদ। রোববার আহমাদিনেজাদের উদ্ধৃতি দিয়ে ইরনা বার্তা সংস্থা বলেছে, "এবার আপনারা পরিস্কারভাবেই ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছেন এবং ভেবেছেন দেশটির ক্ষতি করতে সক্ষম হবেন।" তিনি আরও বলেন, "আপনাদের কাজের জন্য আপনাদের জবাবদিহি করা উচিত। কিন্তু আমরা জানি বিশ্বে আপনারা যে অস্থিরতা তৈরি করেছেন তা আপনাদের কর্তৃত্ব নয় বরং আপনাদের দুর্বলতা এবং অধঃপতনেরই পরিচায়ক।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫৩ ঘ.