রোম, ১৬ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বালুর্সকোনিকে ওয়াদা পূরণ করে তার কোনও একটি বাড়িতে ভূমিকম্পে গৃহহীনদের ঠাঁই দেওয়ার অনুরোধ জানিয়েছেন লা'ইকুইলায় এপ্রিলের ভূমিকম্পে গৃহহীন এন্টোনিও বার্নারদিনি।
ভূমিকম্পে বার্নাদিনির বাড়ি ধসে পড়েছে। ইতালির নাগরিক সুরক্ষা সংস্থার কাছে এক লিখিত বার্তায় বার্নারদিনি বলেন, "তার পছন্দ বার্লুসকোনির সাগরপাড়ের বিলাসবহুল সার্দিনিয়ান ভিলা কিংবা রোমের কেন্দ্রস্থলে তার বাসভবনটি।" সম্ভব হলে এর যে কোনও একটিতে গৃহহীনদের ঠাঁই দেওয়ার অনুরোধ জানান তিনি।
এটি কোনও উস্কানি নয়, বরং প্রধানমন্ত্রীর বক্তব্যের ভিত্তিতে আইনগতভাবেই এ অনুরোধ জানানো হয়েছে বলে মন্তব্য করেন বার্নারদিনি।
উল্লেখ্য, ভূমিকম্পের উদ্ধার অভিযান চালানোর সময় বার্র্লুসকোনি বলেছিলেন, দরকার হলে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদেরকে তিনি তার বাড়িতেও ঠাঁই দেবেন। ২৮ মাসের মধ্যে লা'ইকুইলা পুনর্গঠন করে গৃহহীনদের নতুন বাড়িতে পুনর্বাসনের প্রতিশ্র"তি দেন বার্লুসকোনি।
ইতালির লা'ইকুইলায় ৬ এপ্রিলের ভূমিকম্পে গৃহহীন হয়েছে হাজার হাজার মানুষ। তারা এখনও সাময়িকভাবে বিভিন্ন হোটেলে কিংবা তাঁবুতে বাস করছে।
প্রধানমন্ত্রীর প্রতিশ্র"তির বাস্তবায়ন কামনা করে বার্নারদিনি বলেন, তিনি নিজে না হলেও অন্যান্যদেরকে তার বাড়িতে ঠাঁই দেওয়া হোক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০১২ ঘ.
bdnews24