২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে ন্যাটো কম্পাউন্ডে হামলা, তালেবানদের দায় স্বীকার

আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন ও ন্যাটো সেনাদের সদরদপ্তরের সামনে শনিবার বড় ধরনের আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ৭ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছে। তালেবানরা হামলার দায় স্বীকার করেছে। কাছের মার্কিন দূতাবাসই হামলার লক্ষ্য ছিল বলে জানিয়েছে তারা। আফগানিস্তানে নির্বাচনের মাত্র ৫ দিন আগে এ হামলা হল। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2009, 05:58 AM

Updated : 26 Aug 2022, 11:54 AM

কাবুল, ১৫ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন ও ন্যাটো সেনাদের সদরদপ্তরের সামনে শনিবার বড় ধরনের আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ৭ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছে। তালেবানরা হামলার দায় স্বীকার করেছে। কাছের মার্কিন দূতাবাসই হামলার লক্ষ্য ছিল বলে জানিয়েছে তারা। আফগানিস্তানে নির্বাচনের মাত্র ৫ দিন আগে এ হামলা হল। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক অজ্ঞাতস্থান থেকে টেলিফোনে রয়টার্সকে বলেন, "হামলার লক্ষ্য ছিল মার্কিন দূতাবাস। কিন্তু আমরা তাতে আঘাত হানতে পারিনি। আত্মঘাতী গাড়ি বোমা হামলাকারী আইএসএএফ সদরদপ্তরগুলোর কাছে বোমা বিস্ফোরণ ঘটিয়ে কয়েকজন বিদেশি সেনা হত্যা করেছে।" আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রণালয় বলেছে, হামলায় ৭ জন নিহত হয়েছে এবং ১০০ জন আহত হয়েছে। ইন্টারন্যাশনাল সিকিউরিটি এসিসটেন্স ফোর্স (আইএসএএফ) এক মুখপাত্র বলেছেন, এখানে কিছু হতাহতের ঘটনা ঘটেছে। আফগান পরিবহন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, তার সদরদপ্তরেও বিস্ফোরণের আঁচ লেগেছে। কাঁচ ভেঙে আহত হয়েছে বেশ কয়েকজন কর্মচারী। আইএসএএফ এর মুখপাত্র কনাডীয় ব্রিগেডিয়ার জেনারেল এরিক ট্রেমব্লে বলেন, "দুঃখজনকভাবে এখানে হতাহতের ঘটনা ঘটেছে। আমি সংখ্যা উল্লেখ করব না। হতাহতদের মধ্যে আফগান বেসামরিক নাগরিক এবং আইএসএএফ সেনা সদস্যরা রয়েছে।" ওয়াজির আকবর খান জেলায় বিস্ফোরণে কেঁপে ওঠে বিল্ডিং। ভেঙে পড়ে জানালার কাঁচ। এ এলাকায় রয়েছে কাবুলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং দূতাবাস। এ বোমা বিস্ফোরণের ঘটনায় আফগানিস্তানে ২০ আগস্টের প্রেসিডেন্ট নির্বাচন নির্বিঘে