২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের সোয়াতে আত্মঘাতী হামলায় নিহত ৫

পাকিস্তানের সোয়াত উপত্যকায় শনিবার একটি নিরাপত্তা ফাঁড়িতে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৫ সেনা নিহত হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে সোয়াতে এটিই সবচেয়ে মারাত্মক হামলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2009, 11:01 AM

Updated : 26 Aug 2022, 11:54 AM

মিঙ্গোরা, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের সোয়াত উপত্যকায় শনিবার একটি নিরাপত্তা ফাঁড়িতে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৫ সেনা নিহত হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে সোয়াতে এটিই সবচেয়ে মারাত্মক হামলা। পাকিস্তানের সেনারা এপ্রিলের শেষ দিক থেকে সোয়াতের উত্তরপশ্চিমে তালেবান বিরোধী অভিযান শুরু করেছে। এতে নিহত হয়েছে বহু তলেবান জঙ্গি। ফলে এ অভিযান সফল হয়েছে বলেই সবার ধারণা। কিন্তু শনিবার সোয়াতের প্রধান শহর মিঙ্গোরা থেকে ১৪ কিলোমিটার উত্তরের খাওয়াজাখেলা শহরে ওই আত্মঘাতী হামলার ঘটনায় তালেবানদের পুনরায় শক্তিসঞ্চয়ের আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে সোয়াত অভিযানে শীর্ষ কোনও তালেবান জঙ্গি নেতা ধরা পড়া কিংবা নিহত না হওয়ায় এ আশঙ্কা আরও বেশি। হামলাস্থলে নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন এক সামরিক কর্মকর্তা বলেছেন, "হামলাকারী বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে নিরাপত্তা ফাঁড়িতে সজোরে ধাক্কা দেয়। এতে ৫ জন নিহত এবং ৪ জন আহত হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮১৫ ঘ.