২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সু চির জন্য ক্ষমার অনুরোধে আসিয়ানের সমর্থন চায় থাইল্যান্ড

মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চিকে ক্ষমা করে দেওয়ার জন্য জান্তা সরকারের কাছে অনুরোধের প্রস্তাবে প্রতিবেশী এশীয় দেশগুলোর সমর্থন চেয়েছে থাইল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2009, 09:32 AM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ব্যাংকক, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ---- মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চিকে ক্ষমা করে দেওয়ার জন্য জান্তা সরকারের কাছে অনুরোধের প্রস্তাবে প্রতিবেশী এশীয় দেশগুলোর সমর্থন চেয়েছে থাইল্যান্ড। সেনাশাসিত মিয়ানমারের একটি আদালত মঙ্গলবার রাষ্ট্রীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে সু চিকে ১৮ মাসের গৃহবন্দিত্বের দণ্ড দিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ সু চির মামলার এই রায়ের নিন্দা জানিয়েছে। তবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ১০জাতি-আসিয়ানের বেশির ভাগ দেশই এ ব্যাপারে তেমন কোনও উচ্চবাচ্য করেনি। আসিয়ানের বর্তমান চেয়ারম্যান থাইল্যান্ড। থাই পররাষ্ট্রমন্ত্রী কাসিত পিরোমিয়া মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর টেলিফোনে রয়টার্সকে সাংবাদিকদের বলেন, "আমি ইতোমধ্যেই আসিয়ান সদস্যদের কাছে চিঠি পাঠিয়েছি। কিন্তু এ ব্যাপারে মতৈক্য হওয়া প্রয়োজন।" থাইল্যান্ড এবং মিয়ানমারসহ আসিয়ানের সদস্যদেশগুলো হচ্ছে, ব্র"নেই, ক্যাম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং ভিয়েতনাম। সু চির বিচারের রায়ে এক বিবৃতিতে মারাত্মক উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। গত মে মাসে সু চির বাড়িতে এক মার্কিন নাগরিক জন ইয়েত্তাও অনুপ্রবেশের ঘটনায় নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে জান্তা সরকার দুইজনেরই বিচার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩৬ ঘ.