২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানে টাইফুনে ৫ শতাধিক মানুষ নিহত

তাইওয়ানে টাইফুন মোরাকোটে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৫শ'রও বেশি মানুষ নিহত হয়েছে। তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং-জেউ শুক্রবার নিহতের এই পরিসংখ্যান দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2009, 06:23 AM

Updated : 26 Aug 2022, 11:54 AM

তাইপে, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তাইওয়ানে টাইফুন মোরাকোটে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৫শ'রও বেশি মানুষ নিহত হয়েছে। তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং-জেউ শুক্রবার নিহতের এই পরিসংখ্যান দিয়েছেন। প্রত্যন্ত পার্বত্য গ্রামগুলোতে ভূমিধসে চাপা পড়া এবং আটকা পড়া লোকজনদের উদ্ধার অভিযান ত্বরান্বিত করার চাপের মুখে আছেন প্রেসিডেন্ট মা ইং-জেউ। এ সপ্তাহে মা টাইফুন বিধ্বস্ত এলাকাগুলো সফরে গেলে সেখানে গ্রামবাসীদেরকে তাকে দেখে স্লোগান দিতে দেখা গেছে। দুর্যোগ সামাল দিতে ধীরগতির জন্য অনেকেই তার প্রতি অসন্তোষ প্রকাশ করেছে। প্রেসিডেন্টের এক সহযোগী জানিয়েছেন, জাতীয় এক নিরাপত্তা বৈঠকে ইং-জেউ শুক্রবার টাইফুনে নিহতের ওই পরিসংখ্যান উল্লেখ করেন। এ সংখ্যা আগের চেয়ে অনেক বেশি। আগে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা মাত্র ১ শতাধিক বলা হয়েছিল। সরকারি কর্মকর্তারা বলছেন, ভূমিধসে দক্ষিণাঞ্চলীয় একটি গ্রামেই মৃতের সংখ্যা প্রায় ৩০০। সরকারের এক মুখপাত্র শুক্রবার একথা জানান। সরকারের তথ্য অধিদপ্তরের প্রধান হিয়াও লিন গ্রামের নাম উল্লেখ করে বলেন, "কাউন্টির ম্যাজিস্ট্রেট প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক প্রতিবেদনে বলেছেন, তার হিসাব অনুযায়ী, ৩০০ মানুষ নিহত হয়েছে।" তিনি বলেন, এখন পর্যন্ত পরিস্থিতিটা এরকম। নিহতের সংখ্যা সুনির্দিষ্টভাবে জানার বিষয়টি নির্ভর করছে সেনাবাহিনীর উদ্ধার অভিযানের ওপর। সরকারি হিসাবে টাইফুন বিধ্বস্ত তাইওয়ানে নিহতের সংখ্যা ১১৬ জনে পৌঁছেছে। কয়েক দশকের মধ্যে ভয়াবহ টাইফুন মোরাকোটে সৃষ্টি বন্যায় তাইওয়ানে ভেসে গেছে রাস্তাঘাট, ভেঙে গেছে সেতু, তলিয়ে গেছে বাড়িঘর। কৃষি এবং অবকাঠামোর ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ বিলিয়ন তাইওয়ানি ডলার (৯১০ মিলিয়ন ডলার)। পুনর্গঠন কর্মসূচিতে প্রায় ১২০ বিলিয়ন তাইওয়ানি ডলার লাগবে বলে মনে করা হচ্ছে। হেলিকপ্টার পাঠিয়ে কয়েকদিন ধরে চালানো উদ্ধার তৎপরতায় বৃহস্পতিবার হিয়াও লিন গ্রামের মাত্র একটি রাস্তা খুঁড়ে বের করতে পেরেছে কর্তৃপক্ষ। কিন্তু এতোদিনে মাটিচাপা পড়া কেউ বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই &#24