২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানে ভূমিধসে জীবিত ৭০০ জনের সন্ধান

তাইওয়ানের দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় ভূমিধসে তলিয়ে যাওয়া চারটি গ্রামের ৭০০ জনের বেঁচে থাকার সন্ধান পেয়েছে উদ্ধারকর্মীরা। এরা মাটির নিচে চাপা পড়ে বেঁচে নেই বলে আশঙ্কা করা হয়েছিল। তবে এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2009, 05:01 AM

Updated : 26 Aug 2022, 11:53 AM

কাউসিয়াং, তাইওয়ান, ১২ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তাইওয়ানের দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় ভূমিধসে তলিয়ে যাওয়া চারটি গ্রামের ৭০০ জনের বেঁচে থাকার সন্ধান পেয়েছে উদ্ধারকর্মীরা। এরা মাটির নিচে চাপা পড়ে বেঁচে নেই বলে আশঙ্কা করা হয়েছিল। তবে এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন উদ্ধারকর্মীরা মঙ্গলবার সারারাত তৎপরতা চালিয়ে ওই ৭০০ জনের সন্ধান পায়। উদ্ধারকাজে নিয়োজিত হু জুই-চোউ নামের একজন সেনা কর্মকর্তা জানান, মাটি ও পাথরের দেয়াল ধেয়ে এসে গ্রামগুলোকে গ্রাস করে নেওয়ার সময় এইসব লোক ছুঁটে গিয়ে উঁচু জায়গায় আশ্রয় নেয়। তিনি বলেন, "এরা ইতিমধ্যেই আক্রান্ত প্রধান গ্রামটি ত্যাগ করে অন্য গ্রামে আশ্রয় নিয়েছে।" তিনি জানান, স্যাটেলাইট ফোন ব্যবহার করে তাদের হদিশ পাওয়া যায়। তিনি আরও বলেন, "এদের উদ্ধার করার প্রয়োজন নেই। শুধু খাবার পাঠালেই চলবে।" হু আরও জানান, এখনো প্রায় ৬০০ মানুষ নিখোঁজ রয়েছে। টাইফুন মোরাকোটের ফলে প্রবল বৃষ্টিপাতের কারণে ওই ভূমিধস হয়। এর আগে তাইওয়ানে টাইফুন মোরাকোটে নিহতের সংখ্যা ৩৮ জন জানানো হয়। কর্মকর্তারা কাউসিউং কাউন্টির আক্রান্ত প্রধান গ্রামটি থেকে প্রায় ১০০ অধিবাসীকে উদ্ধার করার কথা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১২০৬ ঘ.